| ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। স্কাউট আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দক্ষ ষষ্ঠক নেতা তৈরির লক্ষ্যে এ কোর্সের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালায় মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কাউট কর্মকর্তা, প্রশিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্তিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, বিশেষ অতিথি,নিরুপম চাকমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মো: রিয়াজুল ইসলাম যুম্ম সম্পাদক ঢাকা, মো: আক্কাস আলি উপজেলা স্কায়াট সম্পাদক, মো: আনিসুল রহমান উপজেলা কাপ লিডার, বদিউল জামান উপজেলা কমিশনার

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও দেশপ্রেম গড়ে ওঠে। ষষ্ঠক নেতা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউটরা নিজেদের দল পরিচালনার পাশাপাশি অন্যদেরও নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক বিষয়, দল পরিচালনা, নেতৃত্বের কৌশল, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে স্কাউটিং কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কোর্সে দীঘিনালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন।

বাঘাইছড়িতে ২ লাখ ৯৭ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

 

আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি ‘উইন’ (Win) ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট বিদেশি ‘উইন’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। প্রতি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের ১ম ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×