| ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

সারাদেশে সাংবাদিকদের নিপীড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন করছে বাঘাইছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজনে বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, সদস্য মো: ইমরান হোসেন জুমান প্রমুখ।

প্রেসক্লাবের সদস্য মো: মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, দেশ বার্তা প্রতিনিধি মোঃ হাসান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক বায়জিদ প্রতিনিধি মোঃ আসিফ ইসলাম ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এই হত্যকান্ডে জড়িত তারা কোন দলের নয় তারা আমাদের কাছে শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, আমরা সংবাদকর্মীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। শুধুমাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যা কান্ডের বিচার সম্পন্ন করার জোর দাবী জানান বক্তারা।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×