| ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে তরুণের মৃত্যু

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে তরুণের মৃত্যু

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে অবৈধভাবে বালু তোলার ফলে সৃষ্ট গর্তে ডুবে হাসিব মিয়া (১৪) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাসিব গোবিন্দগঞ্জ পৌরসভার চাঁদপুর খলসী গ্রামের ফুল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার (২৬ আগস্ট) বিকাল ৩টার দিকে পার্শ্ববর্তী করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় হাসিব সহ আরও ৫ তরুণ। এক পর্যায়ে সে নদী থেকে অবৈধ বালু তোলার ফলে সৃষ্ট গর্তে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। ডুবুরি দল পর্যাপ্ত উদ্ধার সামগ্রী না থাকায় রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

তরুণ হাসিবের এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে তরুণের মৃত্যু

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে তরুণের মৃত্যু

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে তরুণের মৃত্যু

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×