জাতীয় দৈনিক মজলুমের কণ্ঠ’র গৌরবের ৩১ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রিন্স এডওয়ার্ড মাংসাং,
বিষেশ প্রতিবেদক টাঙ্গাইলঃ
দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩০ বছর সফলভাবে অতিক্রম করে ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনবাড়ী নওয়াব মঞ্জিলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ১ সেপ্টেম্বর সোমবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি এস.এম আব্দুর রাজ্জাক।
দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ধনবাড়ী নওয়াব মঞ্জিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: শরীফ আহমেদ, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ, সহ-সভাপতি প্রিন্স এডওয়ার্ড মাংসাং, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু, মুভি বাংলা টেলিভিশনের ধনবাড়ী প্রতিনিধি পলাশ ইসলাম, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রামচন্দ্র ঘোষ, আবুল হোসেন রানা, জাহিদ সরকার, জালাল উদ্দিন, রিপন, হাফিজুর রহমান, স্বাধীন বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কে এম তৈয়েব আলী হীরা সহ আরো অনেকই।
এ সময় বক্তারা দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার দীর্ঘ ৩০ বছরের নিরবচ্ছিন্ন সাংবাদিকতা ও সত্য প্রকাশে সাহসী ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ পত্রিকা শুধু সংবাদ পরিবেশনেই নয়, বরং সমাজের উন্নয়ন অসংগতি বিভিন্ন সমাজসেবা জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা এবং মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
বক্তারা এই আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতেও মজলুমের কণ্ঠ সত্য, ন্যায়নিষ্ঠা, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সাংবাদিকতা ও পাঠকের আস্থা ধরে রেখে সমাজের উন্নয়নের ভূমিকা পালন করবে।

| ২০ সেপ্টেম্বর ২০২৬














