| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

দীর্ঘ ১৫ বছর পর রাজস্থলী প্রেস ক্লাবে নির্বাচনের আমেজ — সাংবাদিক সমাজে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

দীর্ঘ ১৫ বছর পর রাজস্থলী প্রেস ক্লাবে নির্বাচনের আমেজ — সাংবাদিক সমাজে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজস্থলী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো সাংবাদিক মহলে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজস্থলীর সংবাদকর্মীদের মাঝে।

আগামী ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার) রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, প্রার্থী তালিকা প্রকাশসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
মোঃ আজগর আলী খান
মোঃ আইয়ুব চৌধুরী

এছাড়া সাধারণ সম্পাদক পদে লড়ছেন—
মোঃ হাবীবুল্লাহ মেজবাহ
মোঃ সুমন খান

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০জন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনারের বক্তব্য:
রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার মোঃ শাহরিয়ার বিশ্বাস বলেন, “দীর্ঘদিন পর সাংবাদিক সমাজে গণতান্ত্রিক চর্চার এই পুনরুজ্জীবন আমাদের সবার জন্য আনন্দের। আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রবীণ সাংবাদিকের মন্তব্য:
প্রেস ক্লাবের সহ সভাপতি চাইথোয়াইমং মারমা বলেন, “দীর্ঘ ১৫ বছর পর প্রেস ক্লাবে নির্বাচন হওয়া সত্যিই ঐতিহাসিক ঘটনা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজস্থলীর সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য:
সভাপতি পদপ্রার্থী মোঃ আজগর আলী খান বলেন, “আমি প্রেস ক্লাবের ঐক্য, সততা ও সাংবাদিকতার মর্যাদা রক্ষা করতে চাই। সহকর্মীদের সঙ্গে থেকে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলব।”

অন্য প্রার্থী মোঃ আইয়ুব চৌধুরী বলেন, “আমরা রাজস্থলীর সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে চাই। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবীবুল্লাহ বলেন,“নিরপেক্ষ সাংবাদিকতা ও ক্লাবের উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।”

অপর প্রার্থী মোঃ সুমন খান বলেন, “নতুন প্রজন্মের সাংবাদিকদের পাশে থেকে তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে চাই।”

উল্লেখ্য, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এই নির্বাচন রাজস্থলীর সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় সংবাদকর্মীরা বলছেন, “এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং রাজস্থলীতে মুক্ত সাংবাদিকতার নতুন সূচনার বার্তা।”

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

দীর্ঘ ১৫ বছর পর রাজস্থলী প্রেস ক্লাবে নির্বাচনের আমেজ — সাংবাদিক সমাজে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দীর্ঘ ১৫ বছর পর রাজস্থলী প্রেস ক্লাবে নির্বাচনের আমেজ — সাংবাদিক সমাজে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

দীর্ঘ ১৫ বছর পর রাজস্থলী প্রেস ক্লাবে নির্বাচনের আমেজ — সাংবাদিক সমাজে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×