পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাথে বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান সাক্ষাত
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সাথে মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন এর সৌজন্যে সাক্ষাত করেছেন। পরে মংরাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা’কে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (২২ জুলাই) এই সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য, কুমার সুইচিংপ্রু সাইন, মানিকছড়ি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মংসাপ্রু চৌধুরী প্রমূখ।
সাক্ষাতের সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মানিকছড়ি উপজেলা রাজ পরিবার বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রু সাইন বাহাদুর ১৯৭১ সালের রাজ প্রসাদ ছেড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও পাশাপাশি মুক্তিযুদ্ধে শরণার্থীদের জন্য খাদ্য, অর্থ, চিকিৎসার সহায়তা দেয়ার জন্য প্রশংসার করেন।

| ২৫ নভেম্বর ২০২৬





















