বরকলে হিটস্ট্রোকে পিত্তিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে
মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
বরকল উপজেলায় ৪নং ভূষণছড়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পিত্তিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী দিঘলী চাকমা হিটস্ট্রোকে মারা গেছে বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরৎ কুমার চাকমা।
তিনি আরও জানান, গতকাল প্রচন্ড গরম পড়েছে। গরমে বিকেলে তার ছোট ভাইসহ মাঠে খেলাধুলা করেছে। সাইকেল চালিয়েছে শিক্ষার্থী দিঘলী চাকমা। সন্ধ্যায় হঠাৎ অসুস্থবোধ করার কারণে দিঘলী চাকমার মা-বাবার হরিণা বাজার পল্লী চিকিৎসক প্রজ্ঞান চাকমার কাছে নিয়ে যান।অবস্থার অবনতি দেখে পল্লী চিকিৎসক দিঘলী চাকমাকে হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার আগে দিঘলী চাকমার মৃত্যু হয়েছে।
শিক্ষার্থী দিঘলী চাকমার মৃত্যুর খবরে এলাকায় ও পিত্তিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

| ৭ নভেম্বর ২০২৬












