বিলাইছড়িতে ১৬০০ পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
বিলাইছড়িতে সোমবার (২ জুন) ২০২৫ইং সকাল ১১:১০ ঘটিকা থেকে খাদ্য গুদামের সামনে হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া ও বিলাইছড়ি ইউনিয়নের স্ব-স্ব ওয়ার্ড মেম্বারদের উপস্থিত ছিলেন। এতে বাঙ্গালী ও পাহাড়ি পরিবার প্রতি ১০ কেজি করে সর্বমোট ১৬০০ পরিবারকে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

| ৮ নভেম্বর ২০২৬












