গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাজস্থলী উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শূণ্যতা, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন

রাজস্থলী উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শূণ্যতা, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির দুর্গম পাহাড়ি উপজেলা রাজস্থলীতে সরকারি প্রাথমিক শিক্ষা মারাত্মক সংকটের মুখোমুখি হচ্ছে। ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধেক অর্থাৎ ২৫টিতে দীর্ঘদিন ধরে স্থায়ী প্রধান শিক্ষক নেই। ফলে বিদ্যালয় গুলোতে প্রশাসনিক দুর্বলতা ও পাঠদানে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অধিকাংশ সময় সহকারী শিক্ষকরা দায়িত্ব পালন করছেন। তবে প্রশাসনিক কাজ ও পাঠদান একসঙ্গে পরিচালনা করায় সমস্যা গুরত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তাছাড়া উপজেলা জুড়ে সহকারী শিক্ষকের ৫২টি বিদ্যালয়ের, ৬২জনের শূন্য পদ রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

শীলছড়ি, নারাইছড়ি, চিংখ্যং, ম্রংওয়া পাড়া, ছাগলখাইয়া, পোয়াইতু পূর্ণবাসন, ধুলিয়া মুসলিম পাড়া, ডাকবাংলা পাড়া, পাবনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য থাকার খবর পাওয়া গেছে।

এর মধ্যে রাজস্থলী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্যপদ থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলছে। উপজেলা শিক্ষা অফিসের সর্বশেষ তালিকা অনুযায়ী, উপজেলার মোট ৫২টি বিদ্যালয়ের মধ্যে ২৫টিতে স্থায়ী প্রধান শিক্ষক নেই, এবং সহকারী শিক্ষক ও ৬২ জনের শূন্য পদ রয়েছে।

এলাকার অভিভাবকরা জানান, “প্রাথমিক শিক্ষা শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যদি এখানে শিক্ষার মানে ঘাটতি থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের গঠন দুর্বল হবে।” নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, “প্রশাসনিক কাজ ও পাঠদান একসঙ্গে চালানো অত্যন্ত কঠিন, যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

শিক্ষক সংকট দ্রুত সমাধান না হলে উপজেলা জুড়ে প্রাথমিক শিক্ষার মান হ্রাস পাবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৎপর হয়ে শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে পারলে আমাদের রাজস্থলী উপজেলা শিক্ষা মান উন্নয়ন আরো বাড়বে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজরুল ইসলাম বলেন, “৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ৬২ জনের মধ্যে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি এবং আশা করছি অল্প সময়ের মধ্যে এসব পদ পূরণ হবে। এতে শিক্ষার মান ও উন্নয়ন হবে।”

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

রাজস্থলী উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শূণ্যতা, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এছাড়া রাস্তার পাশের জানালাতেও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে ঘরবাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজস্থলী উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শূণ্যতা, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং পূর্বের এজাহারভুক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দারোগাপাড়া ও ফেনীরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহাদাৎ হোসেন হৃদয় (২৯), পিতা আলমগীর হোসেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দুজন হলেন ক্যাজাইলা মার্মা (২৭), পিতা মৃত মংলাপ্রু মার্মা এবং ক্যাচিং মার্মা (২৪), পিতা মেমং মার্মা। তারা দুজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ২২জুন ২০২৬, ও ২১ অক্টোবর জিআর মামলা নং ৪ তদন্ত ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটিতে কঠিন চীবর দানে পুণ্যার্থীদের পাশে ফ্রী মেডিকেল ক্যাম্প

রাজস্থলী উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শূণ্যতা, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন

 

ডেস্ক রিপোর্ট, রাঙামাটি :

রাঙামাটি রাজবন বিহারে আয়োজিত ৫০তম মহান শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর মিলনমেলা। এই ধর্মীয় আয়োজনে আগত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিহার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক আকিহিতো চাকমা বলেন, অনুষ্ঠানে পুণ্যময় পরিবেশে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পের কার্যক্রম বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে এবং শুক্রবার সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আগতরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্ক্রিনিং, ডায়াবেটিস বা রক্তে শর্করা পরীক্ষা, রক্তচাপ মাপা এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা পাচ্ছেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহের কার্যক্রমও চলছে সেখানে।

উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পুণ্যার্থীরা যেন নিজেদের ও পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার বিষয়ে সচেতন থাকেন, সে লক্ষ্যেই এই সেবা দেওয়া হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজবন বিহার প্রাঙ্গণের নির্ধারিত বুথে এই সেবা নিতে দেখা যায়।

×