| ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খোলার কথা থাকলেও তা ২ ঘন্টা আগেই খুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) রাত ৮টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার সিন্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি এসময় বিজ্ঞপ্তিতে লিখেন বর্তমানে হ্রদের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লো’র তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

উল্লেখ্য যে, বর্তমানে ৫ (পাঁচ) টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হলেও এর তেমন প্রভাব কর্ণফুলী নদীতে পড়বেনা বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। তবে কর্ণফুলী নদীর জোয়ারে পানি বৃদ্ধি পেলে তীরবর্তী বা নিম্মাঞ্চলে বসবাসরতদের নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×