গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ বৌদ্ধটিলা নামক স্থানে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তি,কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১.৩০ মিনিটের সময় পুর্ব চৌধুরী পাড়ার বৌদ্ধ টিলা নামক স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযোগে ভিত্তিতে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। এতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬খ বিধান লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ধারা ১৫ এর উপধারার অধিন টেবিল নং- ৫ উল্লেখিত (প্রথম অপরাধের ক্ষেত্রে) অপরাধ প্রমানিত হওয়ায় মো. আরিফ হোসেনকে সর্কতা করে প্রথমবারে মত এক লাখ টাকা (অর্থদন্ড) জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, থানা পুলিশের বিশেষ একটি টিম, আনসার বাহিনী সহ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেড কাজী মোহাম্মদ শামীম সাংবাদিকদের জানান, অভিযোগ রয়েছে রাত হলেই একটি কুচক্রমহল দীর্ঘদিন ধরে পাহাড় কাটছে, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ হোসেন নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যারা অবৈধ পাহাড় কাটা অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং এমন অপরাধের সাথে জড়িতদের পর্যাক্রমে আইনের আওতায় আনা হবে, উপজেলা প্রশাসন অবৈধ পাহাড় কাটা ও ইজারা ব্যাতিত বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স।

চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট আধুনিকায়নের সম্ভাবনা যাচাইয়ে পার্বত্য মন্ত্রীর পরিদর্শন

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি সফরে যাওয়ার পথে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।

​পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদের সদস্য মো. মামুনুর রশীদ ও উথোয়াই মং মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি মো. দিলদার হোসেন ও মংসুইপ্রু মারমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই চিৎমরম বৌদ্ধ বিহারে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পুণ্যার্থীরা কর্ণফুলী নদী সাম্পানে করে পার হয়ে বিহারে যেতে হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে ঘাটের সিঁড়ি থেকে পানির দূরত্ব ৪০ ফুটেরও বেশি হয়ে যায়। তার ওপর ঘাটের বর্তমান সিঁড়িগুলোও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এতে বয়স্ক ও নারী পুণ্যার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয়। পুণ্যার্থীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ঘাটটি আধুনিকায়ন, সিঁড়ি সংস্কার এবং যাতায়াতের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়ার বিষয়ে পরিদর্শনে গুরুত্বারোপ করা হয়।

​এদিকে, চিৎমরম ঘাট পরিদর্শনের পূর্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যাঙছড়ি বায়তুল জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়গুলো ঘুরে দেখেন।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×