গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলীঃ

রাঙ্গামাটি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)’এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজস্থলী বাজারে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা , ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষনা না দিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবেন বলে অর্ন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে হুশিয়ারী প্রদান করেন। বৈরি আবহাওয়ার কারনে ৩০ মে এর পরিবর্তে বৃহস্পতিবার ৫ জুন সকাল ১১ টায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রাজস্থলী বাজার প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলা যুব দলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি সিদ্দিক মোল্লা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা, উপজেলা বিএনপির সহ সভাপতি ছকির আহম্মদ, বিএনপির যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশানা সম্পাদক ডালিম বড়ুয়া, কৃষক দলের সভাপতি জিষু সাহা, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সাচিং মারমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণগন উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা সকলে দলমত বিনির্মানে দলকে সুসংগটিত করে একটি দেশের প্রধান বিএনপির গতি অব্যাহত রাখার আহবান জানান।

তারা আরো বলেন, রাজস্থলী উপজেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা জেলা কমিটির বরাবরে প্রদান করা হয়েছে, তারা কেন পদক্ষেপ না নেওয়াতে বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। ফলে বিষয়টি দ্রুত কার্যকর করে রাজস্থলী উপজেলা বিএনপিকে আরো সু সংগটিত করা দরকার বলে মনে করে।

এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান আল্লাহ্ তায়ালা প্রতি জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করা এবং ওনার পরিবারের সহায় হওয়ার জন্য দোয়া করেন।।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিঘীনালায় ১৬ দিনের কর্মসূচি উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে উপজেলা সেমিনার কক্ষে এম পাওয়ারম্যান্ট প্রল্প ও তৃনমুল উন্নয়ন সংস্হার উদ্যোগে ১৬দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলার কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তৃনমুল উন্নয়ন সংস্হার ম্যানেজার শ্বশতী চাকমা, উপজেলার সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

×