খাগড়াছড়ি গুইমারা দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাংসদ ওয়াদুদ ভুইঁয়া এমপি
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়া জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত ভবনটির প্রকল্প ব্যয় ধরা হয়েছিলো ২ কোটি টাকা। শুক্রবার দুপুরে দেওয়ানপাড়া জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মংস্ক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসময় দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মসকাতুল তামান্না উপস্থিত ছিলেন।
০১৮১৮১২৭৭৭৯

ট্রাইব্রেকারে রাজস্থলী বাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন খন্ডকাটা কেএফসি একাদশ



