শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:

বিলাইছড়িতে কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
6 বার পড়া হয়েছে
বিলাইছড়িতে কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :

৬ষ্ঠ সংগীতিকারক রাজগুরু অগ্রবংশের জন্মস্থান কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে সংঘদান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে মধুদান ও সংঘদানের পাশাপাশি বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা ও প্রদীপ প্রজ্বালনসহ নানা ধর্মীয় ও দানমূলক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন কিলাছড়ি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বুদ্ধজ্যোতি ভিক্ষু। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ ধর্মকীর্তি ভিক্ষু, অধ্যক্ষ শান্তজ্যোতি ভিক্ষু, অধ্যক্ষ চন্দ্রকীর্তি ভিক্ষু, উপাধ্যক্ষ ধর্মসেন ভিক্ষু এবং অষ্টশীলধারী উপাসক-উপাসিকারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা, উপদেষ্টা রঞ্জন তঞ্চঙ্গ্যা ও মনিষা দেওয়ান, অর্থ সম্পাদক দীপংকর তঞ্চঙ্গ্যা, সুবাস তঞ্চঙ্গ্যা, নন্দ বাবু তঞ্চঙ্গ্যা, সাবেক সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক অনুপম তঞ্চঙ্গ্যা এবং নতুন মনি তঞ্চঙ্গ্যা।
এছাড়া যুব সমাজের দিবাকর তঞ্চঙ্গ্যা, রনজিত তঞ্চঙ্গ্যা, সুপা তঞ্চঙ্গ্যাসহ বৌদ্ধ নর-নারীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শুভ মধুপূর্ণিমা উপলক্ষে শুক্রবার, শনিবার ও রবিবার—এই তিন দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন বিহারে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ট্রাইব্রেকারে রাজস্থলী বাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন খন্ডকাটা কেএফসি একাদশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
বিলাইছড়িতে কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

রাজস্থলী  (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে রাজস্থলী বাজার একাদশকে ৭-৬ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে খন্ডকাটা কেএফসি একাদশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে বাঙ্গালহালিয়াসহ রাজস্থলী, কাপ্তাই ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। খেলাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবের আমেজে।

ফাইনালে মুখোমুখি হয় খন্ডকাটা কেএফসি একাদশ ও রাজস্থলী বাজার একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষের গোলপোস্টে একের পর এক আক্রমণ চালালেও শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয়নি। ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৭-৬ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে খন্ডকাটা কেএফসি একাদশ।

খেলা পরিচালনা কমিটির সদস্য সাচিংমং মারমা ও মিজানুর রহমান প্রিন্সের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আবদুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ২৯৯ আসনের এমপি প্রতিনিধি দিলদার হোসেন, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, আয়োজক কমিটির আহ্বায়ক জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ হোসেন, সাদেক হোসেন ও সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করতে এবং এলাকার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সহায়ক হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে দিলদার হোসেন বলেন,
“আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রেখে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার এই উদ্যোগ প্রশংসনীয়। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের জন্য নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন।”

আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং স্থানীয় যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন খন্ডকাটা কেএফসি একাদশ ও রানার্সআপ রাজস্থলী বাজার একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। একই সঙ্গে আয়োজক ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গোবিন্দগঞ্জে দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক তিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম
বিলাইছড়িতে কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পালিয়ে গেছে আরও ৮-১০ জন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)।

এ সময় তাদের ফেলে যাওয়া দুটি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তি, যার ওজন ১৬ দশমিক ৮৭ কেজি ও মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা।

অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি ও মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মোঃ সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া এমপির সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ পিএম
বিলাইছড়িতে কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া সরকারি ও দলীয় সফরে রামগড়ে এসে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সফরের অংশ হিসেবে তিনি রামগড় উপজেলার সদর ইউনিয়নের নূরপুর এলাকায় (তৈচালা পাড়া সংলগ্ন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত আবাসিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরে ওয়াদুদ ভূঁইয়া রামগড় কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন ও রামগড় লেক পরিদর্শন করেন। এসব স্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবহিত হন।

সফরকালে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×