গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

চিৎমরমে ৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চিৎমরমে ৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, বিএনপি নেতার মো: ইউসুফ, চিৎমরম ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আবু সৈয়দ সওদাগর, চিৎমরম ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, চিৎমরম ইউনিয়ন সহ সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ও উপজেলা যুব দলের সদস্য মো: নাজমুল হকের বিরুদ্ধে আ’লীগ যুবলীগ নজরুলের দায়েরকৃত মানহানির মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কাপ্তাই উপজেলা বিএনপির ও চিৎমরম ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (১১ আগস্ট)বেলায় সাড়ে ১১ টায় ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনে আয়োজনে চিৎমরম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিৎমরমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা সঞ্চালনায় চিৎমরম ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল হক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহসভাপতি ডা: রহমত উল্লাহ, সেসময় তিনি বলেন, চিৎমরমে যে ৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছে যুবলীগের নজরুল নামে যে ছেলেটি তার মামলাটি তুলে না নেয়া পর্যন্ত এ বিক্ষোভ চলমান থাকবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, জেলা  বিজ্ঞান ও গবেষণার সম্পাদক আকরাম হোসেন বেলাল, বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় কমিটি সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চিৎমরম নেতা মো: ইউসুফ কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রফিক, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সুমন মারমা প্রমুখ।

এসময় বক্তারা আরও বলেন আমরা আইন কে শ্রদ্ধা করি, আমরা কোনো বিশৃঙ্খলা চায়না। ৫ই আগষ্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য সহযোগিতা করে আসছে। ইতিমধ্যে বিএনপি দলের ৬ জন নেতার কর্মী নামে যে মিথ্যা হয়রানি মামলা করেছে। মামলাটি খুব শীঘ্রই তুলে নিতে হবে বলে হুশিঁয়ারি দেন নেতারা।

প্রতিবাদ সমাবেশে শেষে দ্বিতীয় অধিবেশনে ৩নং চিৎমরম ইউনিয়নের ২০ টাকার বিনিময়ে এই সদস্যপদ নবায়ন হচ্ছে। দেশে প্রায় আট বছর পর দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

চিৎমরমে ৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।​‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এই সমাপনী সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও এফআইভিডিবি।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সিনিয়র ম্যানেজার সুশোভন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, তথ্য সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট মংবাথুই মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে যেসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ আসে, মাঠপর্যায়ে ঠিক সে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি দুর্গম পাহাড়ি এলাকার তীব্র সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের অর্জিত সুফল দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।​

সভায় বক্তারা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলার পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য (মেম্বার) গণমাধ্যমকর্মীসহ আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চিৎমরমে ৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার অহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোরশেদ ভূঁইয়া মিঠুসহ অন্যান্যরা।

সভায় বক্তারা রামগড় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ে অভিযানে সাড়ে ১১ ঘনফুট সেগুন কাঠ আটক ; সীমান্ত ও বন সুরক্ষায় ববজিবির তৎপরতা

চিৎমরমে ৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব কাঠের আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×