বরকলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন শুরু
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
সারা দেশের ন্যায় আজ ২৪ সেপ্টেম্বর থেকে বরকল উপজেলাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
শারদীয় দুর্গাপূজার সময় পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। এজন্য তারা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবেন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজার সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আনসার ও ভিডিপি সদস্যরা। পূজা উদযাপনকে ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ জানান, আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং পূজার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

| ২৪ নভেম্বর ২০২৬
















