গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

বরকল উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ মে) উপজেলা নির্বাহী অফিসারের ফালিটাঙ্গ্যাচুগ সম্মেলন কক্ষে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা সভায় সভাপতিত্ব করেন।

সভায় বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু, বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শান্তনু দাশ, ৪৫ বিজিবি প্রতিনিধি মো: ইয়াসিন হোসেন, হরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি নায়েক সুবেদার মো:মশিয়ার রহমান, বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন ফেরদৌস, ১নং সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, ২নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি ও ৩নং ওয়ার্ড সদস্য প্রিয় জ্যোতি চাকমা, ৫নং বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, ৪নং ভূষণছড়া ইউনিয়নের প্রশাসক মো: রেজাউল করিম, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শান্তিময় চাকমা, বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্ব স্ব এলাকার বর্তমান আইনশৃঙ্খলা বিষয়ে উপস্থাপন করা হয়। সীমান্ত এলাকায় পুশইন ও কোরবানি ঈদের কাছাকাছি সেক্ষেত্রে ভারতীয় গরু পাচার ও চোরাচালান রোধে সকলকে সজাগ থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার অহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোরশেদ ভূঁইয়া মিঠুসহ অন্যান্যরা।

সভায় বক্তারা রামগড় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে সৌরবিদ্যুৎ চালিত কোল্ড স্টোরেজ নির্মাণে চুক্তি স্বাক্ষর

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নামে এ হিমাগারটি নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রো-গ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
চুক্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের (M/S Shaing Shaing U Construction) প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্পের ফোকাল পারসন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তিচালিত এ প্রযুক্তির মাধ্যমে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, কোল্ড স্টোরেজটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় অনেকাংশে কমে আসবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারবেন। এতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।

তিনি আরও জানান, সাক্রাছড়িতে স্থাপিত এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় সৌরশক্তিচালিত কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতি, কৃষিপণ্য সংরক্ষণ এবং স্থানীয় উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এছাড়া রাস্তার পাশের জানালাতেও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে ঘরবাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×