বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।
বান্দরবান প্রতিনিধি:
“কৌতূহল থেকে উদ্ভাবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা ২০২৫।
রবিবার ( ৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
মেলায় শিক্ষার্থীরা পরিবেশ প্রযুক্তি কৃষি রোবটিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে আড়াইশরও বেশি প্রজেক্ট উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া।
উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থাপনকৃত নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এসময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারায় উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডারের স্ত্রী মোশফেকা মোজাম্মেল সিঁথি, সদর জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো: শাহাজাহান সিরাজ ভূঁইয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
মেলায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

| ২০ সেপ্টেম্বর ২০২৬










