গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসক মুহাম্মদ মামুনুল হক

বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসক মুহাম্মদ মামুনুল হক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি বাজার শ্রী শ্রী করুণাময় কালী মন্দিরে আয়োজিত শারদীয় দূর্গা পূজার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।

মঙ্গলবার (৩০) সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, বিলাইছড়ি জোনের প্রতিনিধি সার্জেন্ট নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা যুব দলের সহ-সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক মনি প্রমূখ।

পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক কাজল কান্তি দে। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মামুনুল হক বলেন, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের দেশে যে কয়টি ধর্ম আছে যে কয়টিতে যে উৎসব হয় আমরা সকলে মিলে সবগুলোতে অংশগ্রহণ করি। সম্প্রীতির এই বাংলাদেশে আমরা প্রতিটি কৃষ্টি কালচারকে সম্মাণ করি। বিলাইছড়ির মধ্যে একটি ঐতিহ্য আছে। এই বিলাইছড়ির মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান পাহাড়ি-বাঙ্গালী সবাই সকল প্রোগ্রাম একসাথে উদযাপন করে। তার নমুনা আজকে আমরা দেখতে পেয়েছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনাদের এই সম্প্রীতি সারাজীবন থাকবে। এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোন উপজেলায় কি হচ্ছে সেটাকে কর্ণপাত না করে গুজবে কান দিবেননা। আপনাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাই আপনাদের শক্তি। এখানে আপনারা পাহাড়ি-বাঙ্গালী সমস্ত ধর্মের মানুষ একতাবদ্ধভাবে আছেন, এটিই আপনাদের শক্তি। এবং আপনাদের এই শক্তি, এই অনুপ্রেরণা আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে রাঙ্গমাটিসহ পুরো পার্বত্য জেলায় এটি ছড়িয়ে যাবে। তিনি বলেন, আপনাদের এই উৎসব সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতেও আপনারা একি ধরনের করে সবাই মিলে সকল উৎসবগুলো পালন করবেন। এটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং আপনাদের আশ্বস্থ করতে চাই বিলাইছড়ি প্রশাসনসহ যারা আইনশৃঙ্খলা আছে, সকলে আপনাদের প্রতিটা কাজে প্রতিটা উৎসবে আমরা আপনাদের সর্বাত্বক সহযোগীতা করবো।

কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ

বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসক মুহাম্মদ মামুনুল হক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাইয়ে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাই ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রেজাউল করীম, রাঙামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশীদ, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুল্লাহ মাহমুদ।

সফরকালে প্রকল্প পরিচালক কাপ্তাই হর্টিকালচার সেন্টারে প্রকল্পের আওতায় নবনির্মিত অফিস কাম ডরমিটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি কফি ও কাজুবাদামের উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ এবং মাতৃগাছের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাতৃগাছ থেকে অধিক পরিমাণে উন্নত জাতের চারা ও কলম উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।​

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক কাপ্তাইয়ের এসডিজি গ্রাম হিসেবে পরিচিত মিতিঙ্গাছড়ি এলাকা ভ্রমণ করেন। সেখানে তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাইয়ের সৌজন্যে স্থানীয় কৃষকদের মাঝে মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও বেগুনের উচ্চ ফলনশীল জাতের সবজি চারা এবং কফি ও কাজুবাদামের চারা বিতরণ করেন।

চারা বিতরণকালে প্রকল্প পরিচালক বলেন, উন্নত ও উচ্চ ফলনশীল জাতের সবজি এবং অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হতে পারবেন। এর মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত জাতের চারা ব্যবহারের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসক মুহাম্মদ মামুনুল হক

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবনের স্থান পরিদর্শন

বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসক মুহাম্মদ মামুনুল হক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত ভবনটি মংরাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশের জায়গায় নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।

মানিকছড়ি খালের পাড়ের সবুজ গাছপালা ঘেরা নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন এবং ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×