| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। সকাল থেকেই বাঙ্গালহালিয়া মোড়, সড়কের চত্বর ও আশপাশ এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে বিএনপির নেতাকর্মীরা ভোর থেকেই মাঠে অবস্থান নেন। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নানা স্লোগান দেন এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে থাকেন।

অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ ও সাধারণ সম্পাদক মংঞোই মারমা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, সহসভাপতি চথোয়াইপ্রু মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, শ্রমিকদলের সভাপতি মোঃ হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব চৌধুরী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দেসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।

বাঙ্গালহালিয়া ইউনিয়নের সকাল ৭টার দিকে বাঙ্গালহালিয়ায় বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা ও যেকোনো ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন,“আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার প্রচেষ্টা হলে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে তা প্রতিহত করবে।”

একই সঙ্গে সাধারণ সম্পাদক মংঞোই মারমা বলেন, “আমাদের এই অবস্থান কর্মসূচির লক্ষ্য একটাই — এলাকায় শান্তি বজায় রাখা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা।”

স্থানীয় বাসিন্দারাও জানান, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কারণে এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×