শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২
শিরোনাম:

আলীকদমে ভোট গ্রহন শেষ, ফলাফলের অপেক্ষায় ভোটাররা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম
8 বার পড়া হয়েছে
আলীকদমে ভোট গ্রহন শেষ, ফলাফলের অপেক্ষায় ভোটাররা

 

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

পাহাড়ে ঘেরা দুর্গম বান্দরবানের আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দিনভর কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার ২০টি ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই অনেক ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে উপজেলা সদর এলাকার কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাহাড়ি ও বাঙালি-উভয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ভোট উৎসবে। অনেক নারী ভোটার সন্তানকে সঙ্গে নিয়েই কেন্দ্রে আসেন, যা ছিল দিনটির একটি উজ্জ্বল চিত্র।

আলীকদম উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৮১৮ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রত্যন্ত ও পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক। কয়েকজন ভোটার বলেন, তারা শান্ত পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পেরে স্বস্তি অনুভব করেছেন। একজন প্রবীণ ভোটার জানান, সকালে এসে ভোট দিয়ে গেলাম। কোনো বিশৃঙ্খলা নেই, পরিবেশ ভালো।

নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ছিল বাড়তি নজরদারি। দিনভর বিভিন্ন এলাকায় টহল জোরদার রাখা হয়, যাতে ভোটগ্রহণে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

দুপুরের দিকে একটি কেন্দ্রে ভোটগ্রহণে সাময়িক ধীরগতি দেখা দিলেও সময়ের সাথে সাথে দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ভোট কেন্দ্রে। সার্বিকভাবে নির্বাচন প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মনজুর আলম বলেন,আলীকদমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি আমাদের প্রত্যাশা অনুযায়ী ছিল।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। প্রার্থী ও সমর্থকদের মধ্যে ফলাফল ঘিরে অপেক্ষা ও আগ্রহ লক্ষ্য করা গেছে। পাহাড়ি এই জনপদে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ

বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম
আলীকদমে ভোট গ্রহন শেষ, ফলাফলের অপেক্ষায় ভোটাররা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

আজ ১২ই ফেব্রুয়ারি জ ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বিলাইছড়ি উপজেলায় ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এতে ভোটাররা কোনরকম বাধা ছাড়াই  নির্বিঘ্নে ভোট দিয়েছেন। বেসরকারি নির্বাচন বা ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, উপজেলায় সর্বমোট ২৪৫১৫: ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার ৫০.৪২ %।

তার মধ্যে  দীপেন দেওয়ান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১০৮৮৭, অশোক তালুকদার (লাঙ্গল) ১৯৭, জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ৮৭, পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০৮, মুহাম্মদ আবুবকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ৩৬৫, মো: আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ২৮, মোঃ জসীম উদ্দিন( হাতপাখা) পেয়েছেন ৫৪ ভোট। ১২৪৩৮ ভোটের মধ্যে ১১৯২৬ বৈধ, বাতিল বা নষ্ট ভোট ৫১২।


আর হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ১৯৮৯ টি, না এর পক্ষে ভোট দিয়েছেন ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট। একটি শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সুস্থ নির্বাচন উপহার দিতে দিনরাত দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্যা আইনশৃঙ্খলা বাহিনী।

কাউখালীতে ভোটারদের সংখ্যা কম হলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম
আলীকদমে ভোট গ্রহন শেষ, ফলাফলের অপেক্ষায় ভোটাররা

oppo_2

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তা জোরদার ; নারী ভোটাররা নির্বিঘ্নে ভোটপ্রদান করলেন

 

নিউটন চাকমা, কাউখালী :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাঙামাটির কাউখালী উপজেলার ২০ টি ভোটকেন্দ্রে কোন আপত্তিকর ঘটনা ও বিভ্রান্তিমুলক আচরণ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন হয়েছে।

কাউখালী উপজেলার ২০ টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিগত দ্বাদশ নির্বাচনের চেয়ে ত্রয়োদশ নির্বাচনে যেহারে নারী ভোটারদের উৎসবমুখর পরিবেশে লাইনে সারিবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে উপস্থিতির লক্ষ্যণীয় ও উপচেপড়া এবং উৎসাহের আমেজ দেখা গেছে। এবারে নারী ভোটারদের আনন্দমুখর, হাতেহাত ধরে ভোটকেন্দ্রে নিজেদের পছন্দৎ প্রার্থীকে ভোট দিচ্ছেন।

 

এব্যাপারে আক্রানুচিং মারমা, জানান দীর্ঘ ৩ কিমি দুর পায়ে হেঁটে এসে নিজ পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে নাারীদের লাইনে দাড়িয়েছেন। এবছর শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে ভোট দিতে পেরে নিজেকে গর্বিত বলে জানান।

এদিকে, ঘাগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পুরুষ তরুন ভোটারের সঙ্গে কথা হলে জানান, জীবনে প্রথম ভোটার ও প্রথম জাতীয় নির্বাচনে মুল্যবান ভোটটি প্রয়োগ করতে পেরে খুবই আনন্দিত ও খুশীতে আত্নহারা।এর পাশাপাশি এই প্রথমবারের মতো শান্তিপূর্ণ ও হইচই বা অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্ভয়ে ভোট প্রদান করেছেন।

কাউখালী পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও ইউএনও কাজী আতিকুর রহমান এক সাক্ষাতকারে জানিয়েছেন, সকাল থেকে দুপুরের মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভীড় ছিল। কাউখালীতে ২০টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ ভোটাররা কৃষিকাজের উপর নির্ভরশীল সেহেতু তারা দুপুরের মধ্যে ভোটকেন্দ্রে এসে ভোটপ্রদান করে বাড়ি ফিরে গেছেন সেজন্য দুপুরের পরপরই প্রায়ই ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা কম দেখা যায়। তবে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রের তথ্যমতে আনুমানিক ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান।

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কঠোর নিরাপত্তা জোরদার ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখেপরার মতো দেখা গেছে। ভোটারদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা, আনসার, বিজিবি ও গ্রাম-পুলিশের কঠোর নজরদারি সহ সিসিটিভি ফুটেজে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

সন্ধ্যা ৭:৪৫ ঘটিকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউখালীতে ধানের শীষ প্রার্থী দিপেন দেওয়ান এগিয়ে ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম
আলীকদমে ভোট গ্রহন শেষ, ফলাফলের অপেক্ষায় ভোটাররা

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী  সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোটদান প্রক্রিয়া।

উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে শুরু হয়েছে ভোট গণনা। ২২টি কেন্দ্রের ফলাফল একে একে উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাতে শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: রুহুল আমিন জানান,

​”উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটাররা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন চলছে গণনার কাজ। আশা করা যাচ্ছে, আজ রাতেই কাপ্তাই উপজেলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”

বর্তমানে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। সবার দৃষ্টি এখন উপজেলা পরিষদ চত্বরের দিকে, যেখান থেকে আজ রাতে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল জানানো হবে।

১২/২/২৬

×