| ২০ জুলাই ২০২৬
শিরোনাম:

মধুপুরের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের ১৪ ঘন্টার পর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

মধুপুরের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের ১৪ ঘন্টার পর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

 

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল : 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অন্তর (মদন) (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণচঞ্চল এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৮ জুলাই) শনিবার সন্ধ্যা ৬টার দিকে অন্তর তার দুই বন্ধুকে মিলে হাওদা বিলে গোসল করতে যায়। ডিপটিউবওয়েল পাড় নামক হয়ে মালির বাজারের দিকে যাওয়ার পথে হাওদা বিলের সেতু থেকে তিন বন্ধু একসঙ্গে পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর দুই বন্ধু সাঁতরে সেতুর ওপর উঠে এলেও অন্তর আর পানির ওপর ভেসে ওঠেনি।

দীর্ঘ সময় অপেক্ষা করেও অন্তরের কোনো সন্ধান না পেয়ে দুই বন্ধু নিজেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিষয়টি গ্রামের লোকজনকে জানানো হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রাতভর টর্চলাইটের সাহায্যে বিলের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। কিন্তু রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আজ সকাল প্রায় ৮টার দিকে মধুপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর তারা বিলের সেতুর পানির নিচ থেকে অন্তরের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একজন সুস্থ-সবল, প্রাণবন্ত যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে গাছাবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, হাওদা বিলের পানি প্রতি বছরই কোথাও না কোথাও এই ধরনের দূর্ঘটনা ঘটে থাকে তাই বর্ষাকালে পানি বাড়লে বা পানির গভীরতা বেশি থাকলে সতর্কতা নেওয়া এবং সেখানে গোসল বা সাঁতার কাটতে গেলে সবসময় সতর্ক থাকা প্রয়োজন। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার

মধুপুরের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের ১৪ ঘন্টার পর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৫৩ ঘণ্টা পর মো. মাসুদ (৫০) নামের এক স্থানীয় বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২ দিকে গরুটিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার চিপার হাউস এলাকার ইসমাইল সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমী ফল ও কাঁচামালের ব্যবসা করে আসছিলেন।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মো. মাসুদ নিয়মিত প্রতি সপ্তাহে বিলাইছড়ি ও ফারুয়া বাজার থেকে মালামাল কিনে শনিবার ইঞ্জিনচালিত বোটযোগে কাপ্তাইয়ে ফিরে আসতেন। গত শনিবার (১৮ জুলাই) ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকাল ৮টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ ৫৩ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ দুপুরে গরু টিলার এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এর আগে নিখোঁজের খবর পাওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। এছাড়া গত শনিবার রাইংখিয়ং বাজার সংলগ্ন এলাকা থেকে মালামালসহ তাঁর খালি বোটটি উদ্ধার করা হয়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবি’র সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে

মধুপুরের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের ১৪ ঘন্টার পর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০ টায় দিকে ওয়াগ্গাছড়া জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ০৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ, ০৫ টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০১ টি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করেন।

সামগ্রিক সহায়তা প্রদানকালে তিনি উপকারভোগী ও উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দুঃস্থদের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সচেষ্ট রয়েছে। ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, রুমা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি

মধুপুরের হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের ১৪ ঘন্টার পর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

 

রুমা প্রতিনিধি, বান্দরবান :

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পাইন্দু ইউনিয়নের চান্দাপাড়া ও পাইন্দুপাড়ার মাঝামাঝি পাইন্দু খালে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি রুমা থানায় অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের সময় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্ধার শেষে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে কোনো অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, জনবসতিপূর্ণ এলাকার খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা ধরনের জল্পনা-কল্পনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

×