| ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

বান্দরবান সদর হাসপাতালের বেহাল রাস্তা, ভোগান্তিতে প্রসূতি ও জরুরি রোগীরা।

বান্দরবান সদর হাসপাতালের বেহাল রাস্তা, ভোগান্তিতে প্রসূতি ও জরুরি রোগীরা।

মো. আলম, বান্দরবান সংবাদদাতা:

বান্দরবান সদর হাসপাতাল জেলার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে এখানে আসেন। তবে হাসপাতালের প্রধান সড়কসহ আশপাশের সংযোগ সড়কগুলোর বেহাল দশায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে প্রসব বেদনায় কাতর নারী, গুরুতর অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও দুর্ঘটনায় আহতদের জন্য ভাঙাচোরা সড়কটি হয়ে উঠেছে বাড়তি ভোগান্তির কারণ।

সরেজমিনে দেখা যায়, সদর হাসপাতালের যাওয়ার পথে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও উঠে গেছে সড়কের ইট-পাথর, আবার কোথাও জমে আছে কাদা ও পানি। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশ কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন চলাচলে দেখা দেয় চরম দুর্ভোগ। অ্যাম্বুলেন্স, রিকশা, ভ্যানসহ ছোট যানবাহনকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনরা জানান, স্বাভাবিক সময়ে কোনোভাবে সড়কটি দিয়ে চলাচল করা গেলেও জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বিশেষ করে প্রসূতি রোগীদের হাসপাতালে আনার সময় সড়কের প্রতিটি গর্ত ও ঝাঁকুনিতে তাদের কষ্ট আরও বেড়ে যায়। এতে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে অতিরিক্ত সময়ও লাগছে।

একজন রোগীর স্বজন বলেন, গত সপ্তাহে আমার বোনকে ডেলিভারির জন্য হাসপাতালে আনা হয়েছিল। স্বাভাবিক সময়ে যে পথ আসতে কয়েক মিনিট লাগে, ভাঙা রাস্তার কারণে সেখানে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে। রাস্তার প্রচণ্ড ঝাঁকুনিতে রোগীর কষ্ট আরও বেড়ে যায়। শুধু প্রসূতি রোগী নয়, শিশু, বয়স্ক ব্যক্তি ও দুর্ঘটনায় আহত রোগীদেরও একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় সড়কের পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। এতে রোগী পরিবহনের পাশাপাশি পথচারীদেরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, জেলা সদরের প্রধান চিকিৎসাকেন্দ্রে যাতায়াতের সড়কের এমন বেহাল দশা কোন ভাবেই কাম্য নয়। জরুরি রোগীদের কথা বিবেচনা করে দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধান হয়নি। দ্রুত সংস্কার করা না হলে হাসপাতালমুখী রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন তারা।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

বান্দরবান সদর হাসপাতালের বেহাল রাস্তা, ভোগান্তিতে প্রসূতি ও জরুরি রোগীরা।

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

বান্দরবান সদর হাসপাতালের বেহাল রাস্তা, ভোগান্তিতে প্রসূতি ও জরুরি রোগীরা।

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

বান্দরবান সদর হাসপাতালের বেহাল রাস্তা, ভোগান্তিতে প্রসূতি ও জরুরি রোগীরা।

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×