| ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হাসান

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হাসান

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি থানা পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তোফাজ্জল হাসান হিরুসহ পাঁচজন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচারিক ম্যাজিস্ট্রেটরা রাঙামাটি থেকে স্পিডবোটযোগে বিলাইছড়ি থানায় পৌঁছান। এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি তাঁদের স্বাগত জানান। পরে তাঁরা থানায় আয়োজিত সন্ধ্যাকালীন  নৈশভোজে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় তাঁরা পুনরায় বিলাইছড়ি থানায় উপস্থিত হন। সময় থানা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে তাঁরা থানার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারে স্বাক্ষর করেন।

কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হাসান

 

রিপন মারমা, কাপ্তাই, (রাঙামাটি) প্রতিনিধি : 

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান—শুভ কঠিন চীবর দানোৎসব পৃথক দুটি বিহারে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ) কাপ্তাইয়ের বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তমএবং লেমুছড়ি বৌদ্ধ বিহারে অষ্টমতম কঠিন চীবর দানোৎসব ও ১ম মাহা পট্ ঠান সুত্রপাঠ অনুষ্ঠিত হয়।বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত চীবর দানোৎসবে প্রধান অতিথি ছিলেন, পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত আগ্গশ্রী মহাথের, প্রধান দায়ক রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা ও  তিমথী খিয়াং এবং মিসেস প্রেমা তালুকদার।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, সদ্ধর্ম আলোচনা, চীবর দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা। এতে আশীর্বাদক ও ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘমারা অপ্রমাদ অরণ্য ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত শাক্যজ্যোতি থের এবং কিলাছড়ি সার্বজনীন বিদর্শন ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু।

অন্যদিকে, লেমুছড়ি বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাদের আয়োজনে ৮ম তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব এবং ১ম তম মহা পট্ঠান সূত্রপাঠ অনুষ্ঠিত হয়। লেমুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছাইন্দাসারা স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথের। বিশেষ অতিথি ছিলেন পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইনা মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে সদ্ধর্ম দেশনা পেশ করেন ভদন্ত নাইন্দা ওয়াইন্সা মহাথের।

অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা। উভয় অনুষ্ঠানেই পুণ্যার্থীরা কঠিন চীবর দানের মাহাত্ম্য শ্রবণ করে আত্মশুদ্ধি অর্জন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন।

কাপ্তাইয়ে কারিগরি শিক্ষায় স্বস্তির হাওয়া বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হাসান

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

পাহাড় ও লেকের পাদদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশের অন্যতম শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) যুক্ত হয়েছে একটি ব্র্যান্ড নিউ বাস। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের (BSRM) সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ৩৮ আসন বিশিষ্ট এই বাসটি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

​দীর্ঘদিনের তীব্র যাতায়াত সংকট ও ভোগান্তির পর নতুন এই বাহনটি ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বই আনন্দের জোয়ার। পাহাড়ি অঞ্চলের আঁকাবাঁকা ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে আসা শিক্ষার্থীদের মুখে এখন স্বস্তির হাসি।

​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের দূরদর্শী দিকনির্দেশনা এবং বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিরলস প্রচেষ্টা ও সফল নেতৃত্বের ফলেই শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি অবশেষে বাস্তবায়নের মুখ দেখল।

আলাপকালে বিএসপিআই’র অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ১০ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের ভাটিয়ারীতে গিয়ে বিএসআরএম কর্তৃপক্ষের কাছ থেকে এই উপহারের বাসটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। তিনি আরও জানান, বাসটি খুব শীঘ্রই সড়কে নামানোর প্রস্তুতি চলছে। বর্তমানে রোড পাস, রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট সংক্রান্ত সরকারি অনুমোদনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এটি নিয়মিত রুটে চলাচল শুরু করবে।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিদিন দূর-দূরান্তের দুর্গম রাস্তা পেরিয়ে ক্লাসে আসা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। বিএসআরএমের এই মহতী উদ্যোগ এবং বর্তমান প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা এখন থেকে আরও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবেন। এতে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমেও বাড়তি গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

বিএসপিআই পরিবারের প্রতিটি সদস্যের প্রত্যাশা—নতুন এই বাসটির প্রতিটি যাত্রা নিরাপদ, আনন্দময় ও ফলপ্রসূ হোক।

​ছবির ক্যাপশন: বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিএসআরএম কর্তৃপক্ষের পক্ষ থেকে বাস হস্তান্তর।

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হাসান

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিস, রাঙামাটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ. এস. এম. এমরান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আমানত উল্লাহ শাহিন সহ অন্যান্য জজরা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন হেডম্যান রমাকান্ত আমু, সমতোষ চাকমা, সুনিক জ্যোতি চাকমা, কার্বারী সমিতির উপদেষ্টা অমরজীব চাকমা, কল্প রঞ্জণ চাকমা, কার্বারি সমিতির সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা এবং ইউনিয়ন পরিষদের সদস্য জ্যোতিময় চাকমা প্রমূখ। সভায় সরকারি খরচে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ, লিগ্যাল এইড কার্যক্রমের উদ্দেশ্য, সেবাপ্রাপ্তির পদ্ধতি এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, অর্থের অভাবে কোনো অসহায় ও দরিদ্র মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

×