গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা

সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এক মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান
ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবনমানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো এবং স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় মানুষের চাহিদা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং আর্থসামাজিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, এম এন আবছার, মোশাররফ হোসেন, আব্দুল মালেক মিন্টু, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা, ইঞ্জিনিয়ার ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, অ্যাডভোকেট রিপল চাকমা এবং শান্তিপ্রিয় চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রাঙামাটি-বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ উল্টে দুর্ঘটনায় প্রাণ হারালেন খোকন

সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় দুগ্ধজাত পণ্য বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবুল খায়ের গ্রুপের দুগ্ধ সামগ্রী নিয়ে পিকআপ ভ্যানটি বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। ​আহতদের প্রথমে দ্রুত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুজনের অবস্থারই অবনতি হতে থাকলে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। এরপর বিকেল ৫টার পর তাদের রাঙ্গুনীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক খোকন দে (৪৫)-কে মৃত ঘোষণা করেন। তিনি অজিত দে-এর ছেলে। আহত অপর ব্যক্তি হলেন আমজাদ হোসেন (৬০) (পিতার নাম অজ্ঞাত)।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহত উভয়ের বাড়ি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনীয়ার শিলক গ্রামে। ​দুর্ঘটনায় একজন প্রাণ হারানোর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, আহত অবস্থায় গাড়ির চালককে পুলিশ হেফাজতে বা গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

থানচিতে ৬০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা

 

চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

শীতের আগমনে দুর্গম পাহাড়ি জনপদ বান্দরবানের থানচিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পর্যটক গাইড সংশ্লিষ্টরা। থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে ৬০টি হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগী ৬০টি পরিবারের প্রত্যেকের হাতে একটি করে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের শীতকালীন দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতির সভাপতি জওয়াইপ্রু মারমা (জয়) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশে), থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা (অনুপম), কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ক্লেমেন্ট ত্রিপুরাসহ উপকারভোগী ও গাইড সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার অনেক দরিদ্র পরিবার শীত মৌসুমে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়ে। বিশেষ করে হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পক্ষে প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা কঠিন হয়ে ওঠে। শীতের তীব্রতা বাড়ার আগেই এসব পরিবারের পাশে দাঁড়ানোকে গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয় পর্যটক গাইড সংশ্লিষ্টরা।

​কাপ্তাইয়ে জলবায়ু সহনশীলতা প্রকল্পের সফলতা পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় সভা

সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক বিশেষ অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষণ সফর (এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যান্ড লেসন লার্নিং ভিজিট) অনুষ্ঠিত হয়েছে।​

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বারঘোনিয়া তঞ্চঙ্গ্যা পাড়ায় এই কর্মসূচি পালিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ‘কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপ্টেশন প্রজেক্ট (CoRLIA)’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে (এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যান্ড লেসন লার্নিং ভিজিট) (ডব্লিউসিআরসি)-এর সদস্য, ইয়ং অ্যাডভোকেট এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিহার রঞ্জন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং লেলিনা চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খেয়াং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি District Manager বিহীত বিধান খীসা, করলিয়া কম্পোনেন্ট এর জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা, রাজস্থলী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জয়নাল উদ্দিন ও প্রকাশ দে, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চিংনুমং মারমা, বাঙালহালিয়া ইউপি প্রতিনিধি মো. কামাল হোসেন, ঘিলাছড়ি ইউপি প্রতিনিধি উদয় কুমার এবং গাইন্দ্যা ইউপি প্রতিনিধি ক্যাসাচিং মারমা। এ ছাড়াও স্থানীয় হেডম্যান, কার্বারি, আথুই তঞ্চঙ্গ্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে অতিথিরা প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপকারভোগীদের ১০ মাস আগে দেওয়া ৪ হাজার ৫০০ টাকা অনুদানের অর্থে গড়ে তোলা শাকসবজির খেত, কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও জৈব সার প্রয়োগ পদ্ধতি এবং মুরগি পালনের খামার ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি সৌরশক্তিচালিত গভীর নলকূপের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্পটিও পরিদর্শন করা হয়।

সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় বিপদাপন্ন নারী দলের সদস্যদের দেওয়া আর্থিক অনুদান তাঁদের বিকল্প জীবিকায়ন ও স্বাবলম্বী হতে সহায়তা করছে। এ ছাড়া কমিউনিটি পর্যায়ে সোলার প্যানেল ও গভীর নলকূপ স্থাপনের ফলে বারঘোনিয়া তঞ্চঙ্গ্যা পাড়ার ৩৫টি পরিবারের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর হয়েছে। পরিদর্শন ও আলোচনা সভায় বারঘোনিয়া ও গোলকধন এলাকার ডব্লিউসিআরসি-ভিত্তিক বিভিন্ন সফল উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সৌরশক্তির মাধ্যমে গভীর নলকূপ থেকে খাবার পানি ও কর্ণফুলী নদী থেকে ব্যবহার্য পানি সরবরাহ, কৃষিপণ্য বাজারজাতকরণ ও যাতায়াতের সুবিধার্থে কাঁচা রাস্তা নির্মাণ, যৌথভাবে মাশরুম, কচু ও বিলাতি ধনিয়া চাষ এবং পরিবারভিত্তিক ছাগল পালন। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও ডব্লিউসিআরসি সদস্যদের পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ, বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় গণশুনানি, যুব দল গঠন, বৃক্ষরোপণ এবং বিশ্ব পরিবেশ ও পানি দিবস উদযাপনের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় সরকারের সঙ্গে সিভিল সোসাইটি ও যুব সমাজের এমন সমন্বিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

×