| ২৬ জুন ২০২৬
শিরোনাম:

কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব এর নাতি নিখোঁজ

কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব এর নাতি নিখোঁজ

একটি হারানো বিজ্ঞপ্তি

 

সিএইচটি বার্তা ডেস্কঃ

রবিবার (১৫ জুন) ২৫ খ্রিঃ সকালে বাড়ি থেকে তার মাদ্রাসায় যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তারপর মাদ্রাসায় তার ব্যাগ আসবাবপত্র রেখে কোথায় চলে যায় আর কেউ বলতে পারেনা। মাদ্রাসার ঠিকানা: খাগড়াছড়ি জেলা, উপজেলা : মানিকছড়ি গাড়িটানা দারুল ইসলাম কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা। ছেলের নাম শাহাদাত হোসেন। পিতা: বাবুল মিয়া, ঠিকানা: কাউখালি উপজেলাস্থ রাঙ্গিপাড়া গ্রাম, রাঙ্গামাটি। সে নোয়াখালী আঞ্চলিক ভাষায় ও রাংঙ্গামাটি জেলার মিশ্রিত ভাষায় কথা বলতে পারে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে পেয়ে থাকেন তাহলে জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ নাম্বার : ০১৬১০৪৫৭৩৯০, ০১৫৭১৪০০৩০৮ অথবা মাদ্রাসা পরিচালক : ০১৮২০৯৯৫৯৬০ এ নাম্বারে।

মানিকছড়িতে ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব এর নাতি নিখোঁজ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রতি কৃষকের মাঝে উফশী আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সম্মেলন কক্ষে মানিকছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক/কৃষাণীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ জহির রায়হান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান রাখেন, মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুল হাসান। এসময় অন্যান্য মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপ-সহকারী মোঃ ইয়াছিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক প্রমূখ।

আলোচনা সভা বক্তারা বলেন, পাহাড়ের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মানিকছড়িতে ১০৬ জন কৃষকের মাঝে ১২৭২০ টি বিভিন্ন জাতের আম চারা বিতরণ

কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব এর নাতি নিখোঁজ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দেশের জলবায়ু সহনশীল জীবিকা নিমার্ণের লক্ষ্যে কৃষক/কৃষাণীদের মাঝে ১২ হাজার ৭শত ২০টি বিভিন্ন জাতের আমের চারা ১০৬ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় পুরনো ভবনে মাঠের কৃষকদের হাতে তুলে দেয়া হয়। মানিকছড়ি কৃষি সম্প্রসারণ উদ্যোগে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্টস লাইভলিহুডস ভালনারেবল ল্যান্ডসক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের কৃষক মাঠ স্কুল (এফএফএস) আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন জাতের আমের চারা বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, বিসিআরএল প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার, মানিকছড়ি উপজেলায় কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রিপন হোসেন, বিসিআরএল প্রকল্পের রাংগামাটি অঞ্চলের রিজিওনাল কো-অরডিনেটর ড. মো: আবদুল্লাহ আল-ফারুক, মানিকছড়ি উপজেলায় প্রকল্পের কনসালটেন্ট মংসাথোয়াই চৌধুরী, উপজেলা কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক প্রমূখ।

কেপিএম স্কুল এন্ড কলেজের বেঞ্চ চুরির ঘটনায় থানায় অভিযোগ

কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব এর নাতি নিখোঁজ

 

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম স্কুল এন্ড কলেজের লোহার বেঞ্চ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম বোরহান উদ্দীন সরকার বাদী হয়ে কাপ্তাই থানায় এই অভিযোগটি দায়ের করেন।

​অভিযোগে মো. ইসমাইল ও মো. হাসান খানসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ জুন) কেপিএম স্কুল থেকে লোহার বেঞ্চের পাঠাতন চুরি করে পাচারের চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কেপিএম নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দ্রুত অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মালামাল ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী চোরাইকৃত মালামাল উদ্ধার করে।

​এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “বিদ্যালয়ের পক্ষ থেকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থান থেকে সরকারি সম্পদ চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

×