গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

লংগদুতে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

লংগদুতে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলা সদরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিবলী স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন তা আমাদের জানা থাকে না।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এসব চাল নিলামে তোলা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের একটি টহলদল প্রশাসনকে সহায়তা প্রদান করে।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

লংগদুতে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

লংগদুতে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিঘীনালায় ১৬ দিনের কর্মসূচি উদ্বোধন

লংগদুতে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে উপজেলা সেমিনার কক্ষে এম পাওয়ারম্যান্ট প্রল্প ও তৃনমুল উন্নয়ন সংস্হার উদ্যোগে ১৬দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলার কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তৃনমুল উন্নয়ন সংস্হার ম্যানেজার শ্বশতী চাকমা, উপজেলার সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

×