| ২২ জুলাই ২০২৬
শিরোনাম:

থানচি থেকেই আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামলেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

থানচি থেকেই আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামলেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

 

চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী দুর্গম থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তথ্যকেন্দ্র সংলগ্নে প্রচারণার প্রথম দিনেই তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়ন সংকটের কথা শোনেন।

প্রচারণাকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, তারেক রহমান আগামীর বাংলাদেশ, জনগণ ও বিএনপির জন্য অমূল্য সম্পদ। তিনি যে উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, “পাহাড়ি আর বাঙালি—আমরা সবাই এই জনপদের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু করেছি, কারণ এখানকার মানুষের কষ্ট ও বাস্তবতা আমি জানি।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মজিবুর রশিদ, যুগ্ন-সম্পাদক সাশৈপ্রু, যুগ্ন-সম্পাদক আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা বাবু মংশৈহ্লা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রই মারমা ও উপজেলা সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো: প্রমূখ। এছাড়াও জেলা- উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারী একদিন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীর্ষে ভোগ দিন, তাতে আগামী ৫ বছরে জন্য সরকারের মৌলিক অধিকারের আপনাদের জন্য কাজ করবে রাজপুত্র জেরী। দুর্গম থানচি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে পুরো বান্দরবান জেলায় পাহাড়ি-বাঙালি ভোটারদের ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছেন। তারেক রহমান আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ঐক্য, উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য বলেও জানান বক্তারা।

বাঘাইছড়িতে বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

থানচি থেকেই আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামলেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ সূত্রে জানা যায়, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদারের নির্দেশনায় এসআই (নি.) রিয়াজুল ইসলাম রানা শেখ ও এসআই (নি.) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিন কিলো এলাকার পাকুয্যাছড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে প্রধান সড়কের ঢাল এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন জসীম চাকমা (২২) ও সুভাস চাকমা (২১)। পরে তাদের দেহ তল্লাশি করে হেফাজত থেকে মোট ৯৮ (আটানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।

রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এড. দীপেন দেওয়ান, এমপি

থানচি থেকেই আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামলেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি, রাঙ্গামাটি :

সাবেক পার্বত্য মন্ত্রী ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ক্ষতি গ্রস্ত পরিবার বন্যা-পরবর্তী পুনর্বাসনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। সরকারের প্রধান লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং তাদের পাশে থাকা। এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। তিনি বলেন, আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছি। তাদের সমস্যার কথাগুলো শুনছি ও ত্রাণ বিতরণ করছি। কোনো ক্ষতিগ্রস্ত লোক সরকারি সহায়তা থেকে বাদ যাবে না।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে রাজস্থলী উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি দীপেন দেওয়ান।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। প্রধানমন্ত্রী নিজেই হাতে নিয়েছেন বাংলাদেশের ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণিসহ সব পেশার মানুষ সমান উন্নয়ন ও সমান অধিকার ভোগ করতে পারে। এ দুর্গম পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক অনুদান প্রদান করা হবে। সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অব্যাহত রেখেছে। তিনি এবারের প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সেনাবাহিনী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকল কে ধন্যবাদ জানান।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিক আহম্মদ উপদেষ্টা জেলা বিএনপির, আলী বাবর সি, যুগ্ন সম্পাদক জেলা বিএনপি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ-সভাপতি ছকির আহম্মদ, সহ-সভাপতি চাথোয়াই মারমা, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, মমতাজ মিয়া সভাপতির জেলা শ্রমিক দল, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন সহ-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান তার বক্তব্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পদ শুন্য ও প্রাসংগিক অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আরো সার্বিক সহযোগিতার কামনা করেন। পরে এমপি সকলের কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি বিভিন্ন সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।এর আগে এমপি উপজেলার তাইতং পাড়া হ্নারা খালের উপর অসমাপ্ত ব্রীজের কাজ সমাপ্ত করার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সংঙ্গে কথা বলেন, তাদের পূর্ণবাসিত করার আশ্বাস প্রদান করেন ।

ছবি ক্যাপসন- রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করছেন সাবেক পার্বত্য মন্ত্রী এড. দীপেন দেওয়ান এমপি

উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

থানচি থেকেই আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামলেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

ঢাকায় নিযুক্ত ইউএনডিপির (UNDP) একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পভোগীদের সাথে মতবিনিময় করেছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এবং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়া এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ERRD-CHT, UNDP প্রকল্পের অধীনে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

(more…)

×