| ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

 

প্রিন্স এডওয়ার্ড মাংসাং,
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী – আলহাজ্ব মোঃ ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ধানের শীষের গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিছিলটি মধুপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে মধুপুর আনারস চত্বর হয়ে মালাউড়ী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিশাল মিছিলটি শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারী সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সামাদ
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন (নাসির), পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন মধুপুর পৌরসভা, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির তালুকদার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান বাবলু, মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না।

উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র কৃষক দলের সভাপতি আরশেদ আলী উপজেলা বিএনপির কৃষক দলের সংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও সরকার শহীদের সুযোগ্য সন্তান আদিত্য সরকার, ছাত্রদল নেতা মানিক চন্দ, রুবেল সহ যুবদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এমপি পদপ্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন গনমাধ্যমকে জানান, আজকের গনমিছিলে মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হয় যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনটি বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) ধানের শীষের প্রতীকে জনগণ বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×