| ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

‘‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে  নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে  রাঙ্গামাটি কাপ্তাইয়ের উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সহযোগীতায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা হাসপাতাল সভাকক্ষে এক আলোচনা সাভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, “তামাক মুক্ত দিবস”-এ আমরা একত্রিত হয়েছি একটি মহৎ ও সময়োপযোগী উদ্দেশ্যে— আমাদের সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সর্বোপরি আমাদের আগামী প্রজন্মকে তামাকের ক্ষতিকর ছোবল থেকে রক্ষা করার অঙ্গীকারে। তামাক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন— ক্যানসার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ নানা প্রাণঘাতী রোগের অন্যতম প্রধান কারণ। শুধু ধূমপান নয়, চিবানো তামাক, গুল, জর্দা, খৈনি, ইত্যাদিও ভয়ংকর ক্ষতি করে থাকে। উপজেলাকে কি ভাবে তামাক মুক্ত করা যায় সে বিষয়ে সকলকে সহযোগীতা করার আহব্বান জানান।

আলোচনা শেষে বিশ্ব তামাক মুক্ত দিবসে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় কাপ্তাই  উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, গণমাধ্যমকর্মী, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×