গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ের জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কাপ্তাইয়ের জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

 

রিপন মারমা, কাপ্তাইঃ

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩ টায় কেপিএম মহিলা ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগত অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে কেপিএম কর্মচারী পরিষদ (সিবিএ) ও কেপিএম লিমিটেড শ্রমিক কর্মচারী’র আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

এ সময় তিনি বলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কেপিএম  শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোঃ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে শামসুজ্জামান চৌধুরী রকি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপেন তালুকদার দিপু, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনূস চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মতিন চন্দ্রঘোনা ইউনিয়নের যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপর নানা বিষয়ে আলোকপাত করেন। এসময় কেপিএম শ্রমিক কর্মচারী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান সফল রাষ্ট্র নায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি স্বাধীনতার ঘোষণা না করলে এদেশের মানচিত্র সৃষ্টি হতো না। মেধাবী, তীক্ষ বুদ্ধি সম্পন্ন. দূরদর্শী একজন নেতা, যিনি একদলীয় বাকশালী শাসন হতে বাংলাদেশকে মুক্ত করেন। তিনি ভারতের আধিপত্যবাদী তাবেদারী রাষ্ট্র হতে বাংলাদেশের মানুষের মুক্তির দিশারী হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি, জনশক্তি রপ্তানী, তৈরী পোষাক শিল্প ও দেশের অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেন। এর আগে,অনুষ্ঠান শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

কাপ্তাইয়ের জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

কাপ্তাইয়ের জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিঘীনালায় ১৬ দিনের কর্মসূচি উদ্বোধন

কাপ্তাইয়ের জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে উপজেলা সেমিনার কক্ষে এম পাওয়ারম্যান্ট প্রল্প ও তৃনমুল উন্নয়ন সংস্হার উদ্যোগে ১৬দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলার কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তৃনমুল উন্নয়ন সংস্হার ম্যানেজার শ্বশতী চাকমা, উপজেলার সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

×