| ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম:

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

 

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা রবিবার (৪ অক্টোবর)২৬ খ্রিঃ বিকেল ৪ঃ০০ ঘটিকায় সময় অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সার্কেল কর্মকর্তাগণ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, অফিসার ইনচার্জ (গোয়েন্দা শাখা), পুলিশ পরিদর্শক (প্রশাসন), ট্রাফিক বিভাগ এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সেপ্টেম্বর মাসে জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি অপরাধ সংঘটনের পর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, বিট পুলিশিং, টহল ও জনসম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি এবং কিশোরদের আড্ডাস্থলে বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়।

মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদকের উৎস ও সরবরাহের চ্যানেল চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

এছাড়া চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকায় টহল জোরদার, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং সম্পত্তি-সংক্রান্ত অপরাধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে মামলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও তদন্তের অগ্রগতি নিয়মিত মনিটরিং করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে অতিরিক্ত নজরদারি, নিয়মিত টহল এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক প্রচারণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়।

অপরাধ সংঘটনের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অপরাধ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা ও জনগণের সঙ্গে কার্যকর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজ নিজ এলাকার অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান হয়।

বাজার চৌধুরীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন এলাকার বাজার চৌধুরীদের নিয়ে ‘বাজার চৌধুরী সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাজার চৌধুরীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) রাঙামাটিতে বাজার চৌধুরী এসোসিয়েশন, রাঙামাটি পার্বত্য জেলা-এর আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার বাজার চৌধুরীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান দীপু তালুকদার। এ সময় জেলার বিভিন্ন এলাকার বাজার চৌধুরী, এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাজারকেন্দ্রিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাজার চৌধুরীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়েও তারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। ফলে বাজার চৌধুরীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা আরও বাড়ানো প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে দীপু তালুকদার বলেন, “পার্বত্য এলাকার বাজারগুলো শুধু কেনাবেচার স্থান নয়, এগুলো স্থানীয় মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। বাজার চৌধুরীরা দীর্ঘদিন ধরে এসব বাজারের শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজার ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও জনবান্ধব করা সম্ভব। এজন্য বাজার চৌধুরীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।”

সম্মেলনে অংশ নেওয়া বাজার চৌধুরীরা তাদের বিভিন্ন সমস্যা, দায়িত্ব পালনকালে সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জেলার প্রত্যন্ত এলাকার বাজারগুলোকে আরও আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন তারা।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন এলাকার বাজার চৌধুরীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা, অভিজ্ঞতা বিনিময় এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে বাজার চৌধুরীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাজার ব্যবস্থাপনা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে দীঘিনালায় আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দীঘিনালা, খাগড়াছড়ি :

বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ অক্টোবর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দীঘিনালা সরকারি ড্রিগী কলেজের সহকারি অধ্যাপক যোগ সাধন চাকমা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার অংত্রুাচিং মারমা, দীঘিনালা সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানাসহ স্থানীয় গণমাধ্যেমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে ৪২জন শিক্ষক শিক্ষিকা উপস্তিত ছিলেন।

বাঘাইহাট জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার ৪ অক্টোবর সকালে বাঘাইছড়ি উপজেলার ৩৪নং রুপাকারি ইউনিয়নের রুপালী উচ্চ বিদ্যালয় মাঠে ২৬৪ জন পাহাড়ি বাঙ্গালিদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবাও প্রয়োজনীয় ঔষুধ প্রদান করেন। বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: হাবিবুল্লাহ হাবিব।

এছাড়াও বাঘাইহাট জোনের আওতাধীন ভুয়াছড়ি, মাচালং ,১৪ কিলো, গঙ্গারাম, ক্ষেত্রপুরসহ কয়েকটি স্থানে পৃথক পৃথক ভাবে ঔষুধ বিতরন করা হয়।

এসময় ক্যাপ্টেন মো: হাবিবুল্লাহ হাবিব বলেন,
পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ের মানুষের কল্যাণে প্রয়োজন অনুযায়ী তারা ভবিষ্যতেও পাশে থাকার কথা জানান।

×