গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

নিম্ন আয়ের মানুষের মাঁঝে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ এর উদ্যোগে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

নিম্ন আয়ের মানুষের মাঁঝে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ এর উদ্যোগে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ এর ব্যক্তিগত উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের দুস্থ, অসহায়, দরিদ্র,ছিন্নমূল এবং নিম্ন আয়ের পরিবার সদস্যদের ঈদ উপহার হিসেবে জনপ্রতি ১০ কেজি করে সর্বমোট ২’শত জনের মাঁঝে চাউল বিতরণ করা হয়।

শুক্রবার (৬ জুন) সকাল ১১ টায় কাপ্তাই প্রেট্রল পাম্প সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। উপজেলা জাসাস এর সভাপতি নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ৪নং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ।

এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও দেবজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, ক্রীড়া সম্পাদক দীল বাহাদুর, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফারুক খান, প্রবাসী কল্যান সম্পাদক মোর্শেদ কামাল, কাপ্তাই জাতীয়বাদী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি বেলাল হোসেন, সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জাকির হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ৪নং কাপ্তাই ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন খোকন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম নাহিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মাসুদ সহ কাপ্তাই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজস্থলীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা

নিম্ন আয়ের মানুষের মাঁঝে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ এর উদ্যোগে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের স্পেশাল ফুড সিস্টেম প্রোগ্রামের কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।

প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভৌগোলিক দূরত্ব, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সুফল ধরে রেখে ভবিষ্যতেও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের প্রতিবন্ধকতা দূর করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক নুরজামান, ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ফিল্ড কো-অর্ডিনেটর সাধন তঞ্চঙ্গ্যা, জগদীশ চাকমা, রক্সি তঞ্চঙ্গ্যা, মিমি মারমা, প্রমিতা তঞ্চঙ্গ্যা, বেবী তঞ্চঙ্গ্যা, মিথুইনু মারমা ও হলামেউ মারমাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং প্রকল্পের উপকারভোগীরা।

সভায় প্রত্যাশা করা হয়, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজস্থলীর প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ

নিম্ন আয়ের মানুষের মাঁঝে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ এর উদ্যোগে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাইয়ে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাই ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রেজাউল করীম, রাঙামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশীদ, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুল্লাহ মাহমুদ।

সফরকালে প্রকল্প পরিচালক কাপ্তাই হর্টিকালচার সেন্টারে প্রকল্পের আওতায় নবনির্মিত অফিস কাম ডরমিটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি কফি ও কাজুবাদামের উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ এবং মাতৃগাছের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাতৃগাছ থেকে অধিক পরিমাণে উন্নত জাতের চারা ও কলম উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।​

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক কাপ্তাইয়ের এসডিজি গ্রাম হিসেবে পরিচিত মিতিঙ্গাছড়ি এলাকা ভ্রমণ করেন। সেখানে তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাইয়ের সৌজন্যে স্থানীয় কৃষকদের মাঝে মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও বেগুনের উচ্চ ফলনশীল জাতের সবজি চারা এবং কফি ও কাজুবাদামের চারা বিতরণ করেন।

চারা বিতরণকালে প্রকল্প পরিচালক বলেন, উন্নত ও উচ্চ ফলনশীল জাতের সবজি এবং অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হতে পারবেন। এর মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত জাতের চারা ব্যবহারের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিম্ন আয়ের মানুষের মাঁঝে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ এর উদ্যোগে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×