সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসার জন্য ১৭ জন পাহাড়ি বাঙ্গালিকে চট্টগ্রামে লালন হসপিটালে প্রেরণ
রুপম চাকমা, দীঘিনালা :
খাগড়াছড়ি জিরিয়নের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসার জন্য পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ১৭ জন রোগীকে চট্টগ্রামের লালন হসপিটালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামের লালন হসপিটালে পাঠানো হয়।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্ষু সমস্যায় ভুগছিলেন এসব রোগী। তাদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
বাঘাইহাট জোনের উদ্যোগে প্রাথমিকভাবে রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য নির্বাচিত ১৭ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের বাঘাইহাট জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে চক্ষু চিকিৎসার জন্য দূরে যাওয়া অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।

বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তারেকুল ইমরান পিএসসি বলেন, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মানবিক ও চিকিৎসাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

| ২২ সেপ্টেম্বর ২০২৬





