গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম:

একটি মহল দেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে —- সমাজকল্যান মন্ত্রী

একটি মহল দেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে —- সমাজকল্যান মন্ত্রী

 

মানিক সাহা, গাইবান্ধা:

সমাজকল্যান মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন বলেছেন দারিদ্র বিমোচনে সরকারের গৃহীত কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতে কোন কোন মহল থেকে নানা উস্কানি দেয়া হচ্ছে। এদেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে।

তিনি শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে প্রাক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ এসে সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের যদি সৎ সাহস থাকে তাহলে দেশে ফিরে এসে আইনগতভাবে মোকাবেলা করুক।

এসময় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মাহবুব, বিএনপির কেন্দ্রিয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজওয়ানুল হাবীব রফিক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জোবায়েরুল হক, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ জেলা, উপজেলা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন প্রধানমন্ত্রীর আসন্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করত গাইবান্ধা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মিলিত হন।

মানিকছড়ি রাজবাড়ী পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরি; রাজ পরিবারের উষ্ণ সংবর্ধনা

একটি মহল দেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে —- সমাজকল্যান মন্ত্রী

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী মানিকছড়ি মং রাজবাড়ী পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দিকে সরকারি সফরে পার্বত্য মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ রাজবাড়ীতে পৌঁছালে প্রয়াত মং রাজা মংপ্রু সাইন বাহাদুরের দ্বিতীয় দৌহিত্র কুমার সুইচিং প্রু সাইন এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।

এসময় অতিথিরা ঐতিহ্যবাহী এই রাজবাড়ীর ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখেন এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

 

অতিথিরা ঐতিহ্যবাহী এই রাজবাড়ীর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পূর্ববর্তী মং রাজাদের ব্যবহৃত নানা ঐতিহাসিক ও দুর্লভ নিদর্শনগুলো গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে স্থানীয় শিশু শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ‘ময়ূর নৃত্য’ উপভোগ করেন অতিথিবৃন্দ। শেষে দিকে রাজবাড়ী আগমন উপলক্ষে কেক কাটা হয়।

এসময় রামগড় সার্কেল ওবাইন রাখাইন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭ম সাধারণ সভা অনুষ্ঠিত

একটি মহল দেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে —- সমাজকল্যান মন্ত্রী

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বাতকস কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাঙামাটি পৌরসভা এলাকায় খিপ্যাপাড়া উপেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক সত্য বিকাশ তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা কমিটি, গঠনতন্ত্র সংস্কার কমিটি, ভাষা কমিটি, উপকমিটি ও অঞ্চল কমিটির বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা হলেন অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট দীন নাথ তঞ্চঙ্গ্যা, অমল বিকাশ  তঞ্চঙ্গ্যা, সুচিত্রা তঞ্চঙ্গ্যা, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, রত্না তঞ্চঙ্গ্যা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, অজিত কুমার তঞ্চঙ্গ্যা ও সুচন্দা তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন সুরেশ তঞ্চঙ্গ্যা, ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা, বীর নাথ তঞ্চঙ্গ্যা, সুজন তঞ্চঙ্গ্যা, সুজন কুমার তঞ্চঙ্গ্যা, আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, সুনন্দ তঞ্চঙ্গ্যা, অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, নির্মল কান্তি তঞ্চঙ্গ্যা, তাপস তঞ্চঙ্গ্যা, বাপ্পী তঞ্চঙ্গ্যা, শুভ জয় তঞ্চঙ্গ্যা, চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা, গোপাল তঞ্চঙ্গ্যা, অজিত তঞ্চঙ্গ্যা, নম্দিয় তঞ্চঙ্গ্যা, সুরেশ কুমার তঞ্চঙ্গ্যা, পদ্মকুমার তঞ্চঙ্গ্যা, স্বপন কুমার তঞ্চঙ্গ্যা, নিরন্ত তঞ্চঙ্গ্যা, রঞ্জিত তঞ্চঙ্গ্যা, বাবুল তঞ্চঙ্গ্যা, রূপংকর ও জগদীশ তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ২০২৭ সালের ক্যালেন্ডার প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর জনসংখ্যা জরিপ, কৃষ্টি – সংস্কৃতি রক্ষা, প্রচার – প্রসার ঘটাতে অঞ্চল কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

একটি মহল দেশের মানুষকে আবারও রাতের ভোটে ফিরিয়ে নিয়ে যেতে নানা রকম তৎপরতা শুরু করেছে —- সমাজকল্যান মন্ত্রী

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে শুরু হয়েছে ‘সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পানছড়ি যুব সংঘ ক্লাবকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে সেতু বন্ধন যুব সংঘ।

​সেতু বন্ধন যুব সংঘের আয়োজনে রাইখালীতে এই ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ৬০ মিনিটের নির্ধারিত ম্যাচের প্রথমার্ধেই (প্রথম ৩০ মিনিটে) আক্রমণাত্মক ফুটবল খেলে পানছড়ি যুব সংঘের জালে ৩টি গোল আদায় করে নেয়

সেতু বন্ধন যুব সংঘ। দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে আরও ২টি গোল করলে ৫-০ গোলের একচেটিয়া জয় নিশ্চিত করে সেতু বন্ধন যুব সংঘ। ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মো. জিসান।

​এর আগে ফুটবলে কিক করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মেদ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উথোয়াইমং মারমা যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত এমন আয়োজনের ওপর জোর দেন।


​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন এবং রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেম মেম্বার।

​ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

​খেলাটি পরিচালনা করেন ভাবলু মারমা এবং সহকারী রেফারি (লাইন্সম্যান) হিসেবে দায়িত্ব পালন করেন মো. রিফাত ও রনি মারমা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানু মিঞা।

×