| ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো পাহাড়ের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। কোনো অবস্থাতেই সেবার ক্ষেত্রে জনদুর্ভোগ সহ্য করা হবে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে আয়োজিত উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলাম।  এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি আরও বলেন, ​পাহাড়ের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক ও মাঠপর্যায়ে তৎপর হতে হবে।​ শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেহাল দশা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।​সরকারের বরাদ্দকৃত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

সভা শেষে কাপ্তাই উপজেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

দীঘিনালা জোনের উদ্যোগে স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণ সম্পন্ন ; ২১ জনকে নারীকে সনদ বিতরণ

কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি দীঘিনালা জোনের উদ্যোগে ৩ সপ্তাহ ব্যাপি গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, সন্তান প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক উপর প্রশিক্ষণ সম্পন্ন। প্রশিক্ষণার্থী ২১ জন নারীকে সনদ বিতরন করেন মেডিকেল অফিসার আরএমও শায়খ উদ্দিন ক্যাপ্টেন সাকলাইন।

সোমবার (২৭ সেপ্টম্বর) সকালে দীঘিনালা জোন সদরে গত ৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতার গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ (তিন) সপ্তাহের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন শেষে ২১ প্রশিক্ষনার্থীদের মাঝে যোগ্যতার সনদ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষনার্থী তিলক্ষ চাকমা ও বিউটি মুৎসুদ্দি বলেন, আমরা প্রশিক্ষন নিয়েছি এখন আমরা গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা প্রদানে পরামর্শ ও সহযোগীতা করতে পারব।

কাপ্তাইয়ে কুখ্যাত মাদক কারবারি হোছনা আরা ও তার সহযোগীর গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রিতিনিধ :

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ঘনিয়াখোলা গ্রামের গ্রামে অবস্থানরত কুখ্যাত মাদক সম্রাটী হোছনা আরা বেগম এবং তার প্রধান সহকারী নুরুল আমিন ওরফে রোহিঙ্গার বিরুদ্ধে ফুসে উঠেছে সাধারণ মানুষ। এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে কুখ্যাত মাদক সম্রাটী হোছনা আরা বেগম ও তার প্রধান সহযোগী নুরুল আমিন ওরফে রোহিঙ্গার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘনিয়াখোলা মূল ফটকে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।

মাদকের বিস্তার ও ধ্বংসের মুখে যুবসমাজ বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় অবাধে মাদকের বিস্তার ঘটিয়ে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এলাকাবাসী জানান, কক্সবাজার ও বান্দরবান হয়ে কাপ্তাইয়ের রাইখালী ও ঘনিয়াখোলায় মাদক নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখান থেকে শুঁটকির সাথে ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়। এই অবৈধ ব্যবসার কারণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশংকা করছে

এলাকার সচেতন মহল। উক্ত ব্যক্তিদের মাদক সরবরাহ চলতে থাকায়  সাধারণ মানুষ সবসময় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন, তাদের মধ্যে বক্তব্য দেন মো. জয়নাল আবেদীন, শাহানাস বেগম এবং মো. ইয়াকুব হোসেন মাসুম প্রমুখ।

বক্তারা অবিলম্বে মাদক সম্রাটী হোছনা আরা বেগম ও নুরুল আমিন ওরফে রোহিঙ্গাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় এলাকার যুবসমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে মাদক বেচাকেনা বন্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

২৯ বীর বিলাইছড়ি সেনা জোনের অধীনে ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দলের অভিযানে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিলাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা গেছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানাধীন ফারুয়া বাজার সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালায় ২৯ বীর বিলাইছড়ি জোনের ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কার্তিক তঞ্চঙ্গ্যা (২৬)। পিতা: অন্দ লার তঞ্চঙ্গ্যা, মাতা: সূর্যো দেবী তঞ্চঙ্গ্যা,স্ত্রী ঃ অঞ্জন চনা তঞ্চঙ্গ্যা,সাং- তিনি রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বগাখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন সাইচল রাস্তা এলাকার বাসিন্দা।দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক সংযোগ না থাকায় এ বিষয়ে আটক ব্যক্তি, তার পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

×