| ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়ির সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

বাঘাইছড়ির সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আগামীকাল রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। এ কর্মসূচির কারণে সাজেকে যাতায়াতকারী পর্যটকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ‎ ‎

শনিবার (১০ অক্টোবর) সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার নাম উল্লেখ করা হয়েছে। ‎ ‎

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশ থেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দাবি আদায়ে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎

‎সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তল্লাশির নামে সেনাবাহিনী নিরীহ মানুষের বাড়িঘরে হয়রানি করছে এবং বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দিচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়। ‎‎বিবৃতিতে আরও বলা হয়, অবরোধ চলাকালে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় সাজেক পর্যটন সড়কে যানবাহন চলাচল না করার জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্যটক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠন দুটির নেতারা। ‎

‎যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা রুইলুই পর্যটনকেন্দ্রের পাশের দাড়িপাড়া থেকে গাড়িতে করে এসে মাচলং আর্মি ক্যাম্পের পাশে নামেন। পরে তাঁরা ব্রিজপাড়া, নুওপাড়া ও শিবপাড়ায় অবস্থান নেন। এরপর থেকে বিভিন্ন এলাকায় সশস্ত্র তৎপরতা, স্থানীয়দের হুমকি এবং গ্রামবাসীর সম্পত্তি নষ্ট করার ঘটনা ঘটছে বলে দাবি করা হয়। ‎এ ছাড়া সশস্ত্র সদস্যদের গুলিতে কস্মিতা ত্রিপুরা নামে নয় বছর বয়সী এক শিশু আহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ‎

সংগঠন দুটির নেতাদের দাবি, সশস্ত্র সদস্যরা সাজেকে অবস্থান করা পর্যন্ত এলাকায় অশান্তি ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকবে। তাই সাজেকবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে তাঁদের সরিয়ে নেওয়ার জন্য সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নতুন জয় চাকমা ও বাবুধন চাকমা। ‎ ‎

এদিকে, অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে সাজেকে পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যটন সড়কে যান চলাচল ও পর্যটনকেন্দ্রটির কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। ‎অন্যদিকে, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান গণমাধ্যমকে বলেন, “সড়ক অবরোধের কথা শুনেছি। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সকাল ১০টার দিকে সাজেকে থাকা পর্যটকেরা বাঘাইহাটের উদ্দেশে রওনা দিয়েছেন।”

প্রধানমন্ত্রীর নেতৃত্বে চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের

বাঘাইছড়ির সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শ্রমিক-কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টাই দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি অচিরেই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) কাঁচামাল ভিত্তিক ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড (কেপিএমএল)-এর আয়োজনে অতিথি ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেপিএমএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্ সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল এবং রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন। ​এছাড়া চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কেপিএম-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

এর আগে প্রধান অতিথি কেপিএম অতিথি ভবন চত্বরে এসে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় সালাম ও সম্মাননা প্রদর্শনপূর্বক গার্ড অব অনার প্রদান করা হয়। মতবিনিময় সভার শুরুতে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্ কারখানার সার্বিক কার্যক্রম ও উৎপাদন নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ​

সভা শেষে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা কেপিএম লিমিটেডের মূল কারখানা চত্বর ও এর বিভিন্ন উৎপাদন ইউনিট সশরীরে ঘুরে দেখেন এবং কাজের সার্বিক খোঁজখবর নেন।

দীঘিনালায় প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ভান্তের ৫২তম শুভ জন্মদিন উদযাপন

বাঘাইছড়ির সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ভান্তের ৫২তম শুভ জন্মদিন উপলক্ষে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে।

শনিবার ১০ অক্টোবর সকালে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে কেক কেটে ৫২ তম শুভ জম্মদিনের অনুষ্টানের আনুষ্ঠানিকতা সুচনা করেন। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন শান্তি লুচন চাকমা। এ সময় ভান্তের বিশ্বের সকল প্রাণী সুখ শান্তি মঙ্গল কামনায় বুদ্ধ মুক্তি দান, সংগদান, অষ্টপরিস্কার দানসহ, নানা দানের যোগ্য আয়োজন করা হয়।

ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি এবং দীঘিনালা বোয়ালখালি দশবল পার্বত্য চট্রল বৌদ্ধ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘ দিন ধরে দাযিত্ব পালনে করে আসছেন। এদিকে ভান্তের জন্মদিন উপলক্ষে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রজ্ঞা জ্যোতি ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্টানে উপস্তিত বৌদ্ধ ধর্মাবলম্ভীরা মনে করেন, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে ভবিষ্যতেও বৌদ্ধধর্মের শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অবদান রেখে যাবেন। পরিশেষে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে অনুষ্টান সমাপ্ত হয়।

বাঘাইছড়ির মুসলিম ব্লক ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বাঘাইছড়ির সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইমামপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার মোঃ মাইনুল ইসলাম, এসআই জাহিদুল ইসলাম ও এসআই আব্দুর রহমান এবং কাচালং সরকারি কলেজের প্রদর্শক আবুল ফজল। এ ছাড়া স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক প্রভাব এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে।

×