| ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম:

লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক আঃ সাত্তার

লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক আঃ সাত্তার

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) লংগদু ইউনিয়ন পরিষদের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. রবিউল হক শামীম নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আঃ সাত্তার।

নির্বাচনে ২ (দুইটি) পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন মো: ওমর ফারুক।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করেন।

নবনির্বাচিত সভাপতি মো. রবিউল হক শামীম ও সাধারণ সম্পাদক আঃ সাত্তার লংগদু বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আশা, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে লংগদু বাজারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদার হবে।

দীঘিনালায় প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ভান্তের ৫২তম শুভ জন্মদিন উদযাপন

লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক আঃ সাত্তার

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ভান্তের ৫২তম শুভ জন্মদিন উপলক্ষে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে।

শনিবার ১০ অক্টোবর সকালে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে কেক কেটে ৫২ তম শুভ জম্মদিনের অনুষ্টানের আনুষ্ঠানিকতা সুচনা করেন। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন শান্তি লুচন চাকমা। এ সময় ভান্তের বিশ্বের সকল প্রাণী সুখ শান্তি মঙ্গল কামনায় বুদ্ধ মুক্তি দান, সংগদান, অষ্টপরিস্কার দানসহ, নানা দানের যোগ্য আয়োজন করা হয়।

ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি এবং দীঘিনালা বোয়ালখালি দশবল পার্বত্য চট্রল বৌদ্ধ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘ দিন ধরে দাযিত্ব পালনে করে আসছেন। এদিকে ভান্তের জন্মদিন উপলক্ষে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রজ্ঞা জ্যোতি ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্টানে উপস্তিত বৌদ্ধ ধর্মাবলম্ভীরা মনে করেন, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে ভবিষ্যতেও বৌদ্ধধর্মের শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অবদান রেখে যাবেন। পরিশেষে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে অনুষ্টান সমাপ্ত হয়।

বাঘাইছড়ির মুসলিম ব্লক ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক আঃ সাত্তার

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইমামপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার মোঃ মাইনুল ইসলাম, এসআই জাহিদুল ইসলাম ও এসআই আব্দুর রহমান এবং কাচালং সরকারি কলেজের প্রদর্শক আবুল ফজল। এ ছাড়া স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক প্রভাব এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে।

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক আঃ সাত্তার

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় ।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×