| ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের ওপর স্থানীয় নজরুল চর্চাকারীদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গনি, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা।

কর্মশালায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা প্রতিফলিত হয়েছে। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত চর্চা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, নজরুলের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নজরুলচর্চা আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে পৃথকভাবে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, তথ্য আপা আমবিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপন কান্তি চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

এছাড়া কেংড়াছড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আমবিয়া বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সত্যকিশোর চাকমা, সুজিত চাকমা, সজীব চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‎

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

 

‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও কাচালং নদীতে মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎দিনের শুরুতে সকাল ৮টায় চৌমুহনী বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বৃক্ষরোপণ এবং কাচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
‎
‎বিকাল ৪টায় কাচালং ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক মামুন ও পৌর যুবদলের সদস্য সচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
‎
‎এসময় পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা এবং জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যুবদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে সংগঠনের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
‎
‎বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশকে পুনরায় সচল করতে সময় প্রয়োজন। দেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎এ সময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
‎
‎দিনব্যাপী নানা কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঘাইছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু/ মেয়ে শিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়েশিশুর অধিকারে বিনিয়োগ করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর) উপজেলার দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে, কানাডার সহযোগিতায় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অংশীদারত্বে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এতে Women and Girls Empowerment through Inclusive Education in CHT (WGEIE) এবং Ecosystems Restoration and Resilient Development in the Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্পের আওতায় নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সহনশীল উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের টেকনিক্যাল অফিসার চন্দন ত্রিপুরা, উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমা (কালো), দীঘলছড়ি আবাসিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা এবং এএমসির সহসভাপতি অংশিপ্রু মার্মাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

×