রাজস্থলী বাজার কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান উৎসব পালিত
বিশেষ প্রতিবেদক, রাঙ্গামাটি:
পার্বত্য চট্রগ্রামের নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পঞ্চশীল গ্রহণ ও ভিক্ষুসংঘের উদ্দেশে চীবর উৎসর্গের মধ্যা দিয়ে রাঙ্গামাটি রাজস্থলী বাজার কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারের শুরু হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের ৪৮তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালিত ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল হতে বিকাল দুইটায় রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে এ উৎসবের আয়োজন করা হয়। কমিটির আয়োজনে বৌদ্ধ বিহার এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু।
চুশাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ কিত্তিমা মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন৷ উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, জেলা বিএনপির সহ সভাপতি বাবুল আলী, জেলা জাসাসের সভাপতি কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য তিমতী খিয়াং, সদস্য প্রেমা তালুকদার, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপিরসহ যুবদলের সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রুবেল, যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, স্বেচ্ছায়সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন খোকন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি হামিদ, সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম, মহিলা নেত্রী, আলপনা তঞ্চঙ্গ্যা, লাকি মারমা, শিল্পি তঞ্চঙ্গ্যা, রেবেকা মারমা, ঘিলাছড়ি বিএনপির সভাপতি ভুবন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, গাইন্দ্যা বিএনপির সভাপতি নুরুল আলম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুই খই মারমা সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিক্ষক শ্রদ্ধাশংকর এর সঞ্চালনায় প্রধান সদ্ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা দেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ও চান্দগাঁও সার্বজনীন শাক্যমনি বিহারের অধ্যক্ষ ভদন্ত মহাস্থবির ড. এস লোকজিৎ ভিক্ষু। ধর্মীয় আয়োজনে শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর সমবেত প্রার্থনার মধ্য দিয়ে ভিক্ষুসংঘের উদ্দেশে চীবর উৎসর্গ করা হয়। এ সময় রাজস্থলী বাজারের ধর্মপ্রাণ মানুষ মৈত্রী বৌদ্ধ বিহারে সমবেত হয়ে চীবর দানে অংশ নেন। অনুষ্ঠানে মানুষের মধ্যে অহিংসার বাণী ছড়িয়ে দেওয়া এবং আগামী দিনগুলোতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়েছে।
এর আগে দিনের শুরুতে ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা, ভিক্ষুসংঘের প্রাতরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, সংঘদান, ভিক্ষুসংঘের ধর্মদেশনা এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘকে পিণ্ডদান অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উদ্বোধনী সংগীত ও দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানের পাশাপাশি পূজনীয় ভিক্ষুসংঘের ধর্মোপদেশের আয়োজন করা হয়। সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের ধর্মীয় আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধের প্রজ্ঞাদীপ্ত শিক্ষার আলোকে বর্ষাবাস বা বর্ষাব্রত পালনের সমাপ্তি উপলক্ষে শুভ প্রবারণা পূর্ণিমার পর বৌদ্ধধর্মাবলম্বীরা কঠিন চীবর দান উৎসব পালন করেন। এটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্রকে চীবর বলা হয়। ভিক্ষুসংঘকে চীবর দানের মাধ্যমে বৌদ্ধধর্মাবলম্বীরা পুণ্য অর্জনের পাশাপাশি বুদ্ধের কল্যাণময় শিক্ষা, অহিংসা, শান্তি ও মানবকল্যাণের আদর্শ চর্চা করেন। প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান করে, তাই বৌদ্ধ সম্প্রদায়ের জগতের সকল প্রাণী শান্তি কামনা ও বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য বহন করে।

| ২০ নভেম্বর ২০২৬









