আজ থেকে রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ম এবং ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু
বিশেষ প্রতিবেদক, রাঙামাটি :
আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবারও) সকাল ৯ টা থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ইমলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ম ও ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ১ম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা সকল শিক্ষার্থিদের জন্য শুভ কামনা জানিয়েছেন এবং সকলেই ভালো ফলাফল করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজস্থলী উপজেলাতে এইটিই একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে ৮ম শ্রেণি পর্যন্ত রয়েছে।

| ২০ নভেম্বর ২০২৬









