গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (১৮ নভেম্বর)  সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাঙ্গালহালিয়া এলাকা থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় চলমান বিশেষ অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ পাশে এবং বাঙ্গালহালিয়া সরকারি কলেজ সংলগ্ন উত্তর পাশের পুকুরপাড়ের জঙ্গলে কে বা কারা একটি সন্দেহজনক বস্তু ফেলে গেছে। এরপর ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনকে সাথে নিয়ে ওই স্থানে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে পুকুরপাড়ের নিচে জঙ্গলের ভেতর থেকে পলিথিনের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বস্তুটি উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি খুলে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটির বাঁকানো বাট প্রায় ৪ ইঞ্চি, বডি ৪.৫ ইঞ্চি এবং ব্যারেল ৭.৯ ইঞ্চি লম্বা; ব্যারেলসহ অস্ত্রটির মোট দৈর্ঘ্য প্রায় ১২ ইঞ্চি। অস্ত্রটি চালু অবস্থায় ছিল এবং এতে ফায়ারিং পিন সংযুক্ত রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া কার্তুজ দুটির একটি লাল ও একটি সাদা রঙের—যার মধ্যে একটি রাবার বুলেট এবং অপরটি সিসা বুলেট।

পরবর্তীতে ওসির নির্দেশে এসআই সুফল কুমার দাস সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করেন।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, ঘটনাস্থলের আশপাশের দোকানদার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রটি কে বা কারা ফেলে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে ৪১ বিজিবি

বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। ​

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস-এর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪১ বিজিবির আওতাধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, ৫টি স্টেইনলেস স্টিলের বল এবং ২টি বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবি আরও জানায়, ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার রোধে সম্ভাব্য রুটগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আওয়ামী লীগের লকডাউন প্রত্যাহারের দাবিতে বান্দরবানে বিএনপির বিশাল সমাবেশ।

বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

 

বান্দরবান প্রতিনিধি:

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রত্যাহারের দাবিতে বান্দরবানে বিশাল সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি।

আজ (১৯ নভেম্বর) বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন তুষার। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন তুষার বলেন, “জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো লকডাউন চাপিয়ে দেওয়া যাবে না। বান্দরবানের সাধারণ মানুষ, ব্যবসায়ী, দিনমজুর, ছাত্র-জনতা এই অযৌক্তিক লকডাউন মানে না। অবিলম্বে এই লকডাউন প্রত্যাহার করতে হবে।”

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, “বান্দরবানের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। হরতাল-লকডাউনের নামে জনজীবন অচল করে দেওয়ার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে প্রতিহত করবো।”

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ চলাকালে শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা যায়।

মানিকছড়িতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. ইব্রাহীম (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ছদুরখীল এলাকায় নিজ বাড়ির আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহীম ছদুরখীল এলাকার মো. আবদুর রহিমের দ্বিতীয় পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি তার একটি পা হারিয়েছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×