গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীকদমে ছাত্রদলের খাবার সামগ্রী বিতরণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীকদমে ছাত্রদলের খাবার সামগ্রী বিতরণ

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম প্রতিনিধিঃ

‎ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানের আলীকদমে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায়, দুঃস্থ রোগী ও ভারসাম্যহীন ভবঘুর মানুষের মাঝে রান্না করা খাবার এবং পানি বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় এগুলো বিতরণ করা হয়। চিকিৎসাধীন সকল রোগীদের খোঁজ খবর নেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুরুচ্ছাফা ভূঁইয়া বাবু।

‎এ সময় উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আতাউল্লাহ, আলীকদম সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান হোসেন বাবুল, ৩নং নয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন ফাহিমসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎ডাক্তার মোঃ হাসান বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি কারণ হাসপাতালে ভর্তি অনেক অসহায় ও দরিদ্র রোগী আছে। তাদের কে আপনার দেখতে এসেছেন এবং রোগীদের খোঁজ খবর রাখার জন্য।

‎খাবার বিতরণের সময় আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুসাফা ভূঁইয়া বাবু জানান, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে মানবিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ (সা.) এর জন্ম দিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খোঁজ খবর নিতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এসেছি এবং পাশাপাশি তাদের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আলীকদম উপজেলা ছাত্রদল সব সময়ই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিগত দিনে হাসপাতালে রোগীদের খাবার বিতরণ ও তাদের সার্বিক খোঁজ খবর রেখেছি। তারই ধারাবাহিকতায় আজ ঈদে মিলাদুন্নবী দিন স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের সাথে কুশল বিনিময় করি এবং ভারসাম্যহীন ভবঘুরে মানুষের মাঝেও রান্না করা খাবার এবং পানি বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীকদমে ছাত্রদলের খাবার সামগ্রী বিতরণ

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীকদমে ছাত্রদলের খাবার সামগ্রী বিতরণ

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিঘীনালায় ১৬ দিনের কর্মসূচি উদ্বোধন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীকদমে ছাত্রদলের খাবার সামগ্রী বিতরণ

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে উপজেলা সেমিনার কক্ষে এম পাওয়ারম্যান্ট প্রল্প ও তৃনমুল উন্নয়ন সংস্হার উদ্যোগে ১৬দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলার কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তৃনমুল উন্নয়ন সংস্হার ম্যানেজার শ্বশতী চাকমা, উপজেলার সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

×