গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

উক্যছাই মারমা মৃত্যুতে শোক নেমেছে রাঙ্গামাটি – বান্দরবানে

উক্যছাই মারমা মৃত্যুতে শোক নেমেছে রাঙ্গামাটি – বান্দরবানে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিমান বিধ্বস্তে কেড়ে নিল তার গিটারের সুর

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

উক্যছাই মারমা সহপাঠীরা চিনেন এরিকশন নামে। ১২ বছরের এই কিশোর গত সোমবার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধস্ত ঘটনায় দ্বগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংরেজী বিভাগে সপ্তম শ্রেনীতে অধ্যায়রত ছিলেন। বিমান বিধস্তের সময় দাঁড়িয়েছিলেন ক্লাসের বারান্দায়। হঠাৎ তখন চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। তার শরীরে তখন কিছু অংশ আগুনে পুড়েছিল। আগুনে পোড়া নিয়ে বন্ধুদের বাচাঁতে গিয়ে শতভাগ আগুনে দ্বগ্ধ হয়ে পড়েন উক্যছাই মারমা। আগুনের দ্বগ্ধ অবস্থায় তার শিক্ষককে বলেছিলেন আমার হাতে বাবা নাম্বার লিখে দেন। আমার দেহটি যেন সনাক্ত করতে পারে। আমার এই ঘটনাটি শুনে বাবা দ্রুত ছুটে আসবে। পুরোপুরি দ্বগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয় উক্যছাই মারমাকে। সেখানেও শিক্ষক আর বন্ধুদের সাথে কথা বলেছিল হাসিমুখে। শুধু বলেছিল পানি তৃষা পেয়েছে খুব’ কিন্তু সে পানি পান করতে পারেনি। তার সাথে বেষ্ট ফ্রেন্ডসহ আরো কয়েকজন একই জরুরী বিভাগে ভর্তি হয়েছিল। একে একে সবাই প্রাণ ঝড়ে গেছে। কিন্তু উক্যছাই তখনই বাবা আসবে এমন প্রতিশ্রতি নিয়ে প্রায় ৭ ঘন্টা মৃত্যু সাথে লড়াই করেছিল। পাশে থাকা তার খালাকে বলেছিল আমাকে যেতে হবে’ আমি আর বাঁঁচবো না। বাবা না আসার পর্যন্ত জ্বালাপোড়া নিয়ে ধৈর্য ধরে ছিল। বাবা আসার পর দিবাগত রাত আড়াইটায় দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে যান উক্যছাই মারমা।

উক্যছাই মারমা রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া খেয়াদং পাড়ায় জন্মগ্রহন করেছিলেন। পরিবারে একমাত্র সন্তান উক্যছাই মারমা। ছোটবেলায় ছিলেন শান্তশিষ্ট, নম্র ভদ্র ছিলেন মেধাবীও। এলাকার মানুষ ও বন্ধুবান্ধব তাকে ‘এরিকশন’ নামেই চিনত। বাঙ্গাহালিয়া পাহাড়িকা স্কুলে প্রথম শিক্ষা জীবন শুরু হয়। সেখান থেকে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেনীতে ভর্তি হন ইংরেজি বিভাগে। এরপর তাকে ঢাকা ক্যাডেট স্কুলের পরিক্ষা দিতে গেলে সেখানে চান্স না পেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ষষ্ট শ্রেনীতে ইংরেজি বিভাগে ভর্তি হন। এরপর শুরু হয় শিক্ষা জীবনের স্বপ্ন ছোয়ার দৌরাত্ন্য।

উক্যছাই মারমা শিক্ষা জীবনের নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে গুরুত্ব দিয়েছিলেন। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। আর আত্বীয় স্বজনদের স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা বানানো। পড়ালেখার পাশাপাশি তার গিটারে শব্দ যেন মন কেড়ে নেই শিক্ষক – আত্বীয়স্বজনসহ বন্ধু-বান্ধবের মাঝে। সবচেয়ে পছন্দে ছিল গিটার বাজিয়ে গান করা আর প্রিয় খাবার হিসেবে তালিকা ছিল বিরিয়ানি। সে গিটার সুর কিংবা প্রিয় খাবারের তালিকা এখন চিরতরে বিদায় নিয়েছে। আর শোনা যাবে না গিটারের শব্দ, শোনা যাবে তার মধুর সুরে গানের সুর। শুধু রয়ে গেছে তার রেখে যাওয়া স্মৃতিচারণ।

 

 

গত সোমবার দিবাগত রাত আড়াইটায় মৃত্যু হয় উক্যছাই মারমা। মৃত্যু খবর শোনার মাত্রই ছেলেকে হারিয়ে যেন আকাশ ভেঙ্গে পড়েছে প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়ে নিহত হওয়া উক্যছাই মারমা মা ডেইজি প্রু মারমা। চোখের অশ্রু ভেজার কান্নায় কণ্ঠস্বরে বলছেন বাবা কোথায় তুমি’বুকে ফিরে আয় আমার ধন’ একা কেন চলে গেলি আমাকেও সাথে নিতে পারতি’। ছেলে হারানো মায়ের আর্তনাদ দেখে পুরোপুরি স্তব্ধ প্রতিটি মানুষ। একমাত্র সন্তানকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত মা ডেজিপ্রু মারমা। শোকে কাতর হয়ে এদিক-সেদিক তাকিয়ে বারবার হাউমাউ করে কাঁদছেন তিনি। প্রতিটি সময় শুধু ছেলের দেহটিকে দেখে কান্নায় অশ্রু জ্বলে ভাসিয়েছে। যেন বিশ্বাস করতে পারছে না ছেলে পৃথিবীতে আর নাই। সবাইকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে ওপারে।

ছেলের এমন মর্মান্তিক ঘটনার শোনার মাত্রই ঢাকায় ছুটে গিয়েছিলেন উক্যছাই বাবা উসাইমং মারমা। চট্টগ্রাম থেকে ৯ হাজার টাকা খরচ করে বিমানে করে ছেলের কাছে ছুটে যান বার্ন ইউনিট হাসপাতালে। সেখানে পৌছানো পর তার বাবাকে দেখে কিছুক্ষণের মধ্যে উক্যছাই শেষ নিশ্বাস ত্যাগ করেন। ছেলের মৃত্যু দেখেন থমকে গেছে বাবার স্বপ্ন। চোখেমুখে নাই হাসি কান্না, চোখের অশ্রু না ঝড়লেও বুকের পাথর চেপে এক কোণে কেদেছেন বাবা উসাইমং। কারো সামনে এক মুহুর্ত প্রকাশ করেনি ছেলেকে হারিয়ে বাবা ভেঙ্গে পড়েছে।

গত মঙ্গলবার উক্যছাই মারমা নিথর মরদেহ এম্বুলেন্স যোগে গ্রামে নিয়ে আসে বাবা উসাই মং মারমা। তাকে এক পলক দেখতে ছুটে আসে আত্বীয়-স্বজন বন্ধুবান্ধব সহ প্রতিবেশীরা। এম্বুলেন্স থেকে নামার মাত্রই কান্নায় হাউমাউ করে ভেঙ্গে পড়ে সকলেই। শোকের ছায়ায় পরিণত হয় বান্দরবান – রাঙামাটি দুই জেলার মানুষের মাঝে। কান্নায় ভেসে উঠে পুরো এলাকার মানুষ। তার এমন মর্মান্তিক ঘটনা যেন কেউ মেনে নিতে পারছে না।

গতকাল উক্যছাইকে শেষ বিদায় জানাতে ছুটে এসেছে আত্বীয়স্বজন, প্রাক্তন শিক্ষার্থীর, শিক্ষকসহ বন্ধুরা। বন্ধুরাও এমন খবর পেয়ে সকলেই মর্মাহত হয়েছে। তারাও হারিয়েছে একই স্কুলের পড়া প্রকৃত বন্ধুকে। যে বন্ধুর সাথে খেলাধুলা পাশাপাশি গিটার সুরে গানে ভেসে উঠত বন্ধুদের আড্ডায়। আজ সে বন্ধু চিরতরে বিদায় নেয়ায় চোখের জল ফেলেছেন বন্ধুরাও। তারাও জানে তাদের বেষ্ট ফ্রেন্ড আর কোনদিন ফিরে আসবে না, কখনো আর বেজে উঠবে না গিটারের সুর জমবে না আর গানের ছন্দ। শুধু পড়ে থাকবে তার বাজানো গিটার।

গতকাল বেলা তিনটায় নিজ জন্মভূমিতে বৌদ্ধদের ধর্মীয় রীতিনীতি অনুসারে তার ক্রিয়াকরন সম্পন্ন করা হয়। এসময় ছেলেকে বিদায় দিতে ভেঙ্গে পড়ে মা ডেইজি প্রু ও বাবা উসাই মং মারমা। প্রতিবেশীরা কান্নায় অশ্রু ভেজা নিয়ে চিরতরে বিদায় দিয়েছে উক্যছাই মারমাকে। আগামী প্রজন্মের ভালো ঘরে জন্মগ্রহণ করুক এমন আশির্বাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ।

উক্যছাই বা এডিকশন সাথে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একই সাথে পড়ালেখা করেছিল মংটিং তো, ছাই শৈ অং মারমা, মো শাহরিয়া জামিল সাফোয়ান, রায়ান বড়ুয়া, জাহেদ ইবনে আশরাফ ও সিলভার বম। নিজ বন্ধুকে শেষ বিদায় জানাতে এক পলক দেখতে এসেছেন তারা।

কান্নায় জর্জরিত কন্ঠস্বরের বন্ধুরা বলেন, এরিকশনে স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়া। সেই স্বপ্

দিঘীনালা জোনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

উক্যছাই মারমা মৃত্যুতে শোক নেমেছে রাঙ্গামাটি – বান্দরবানে

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে দিঘীনালা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

সাজেক, বাঘাইহাট, জোড়া ব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানান তারা।

অনুষ্ঠানে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

মং রাজবাড়ি: মানিকছড়িতে জমে উঠেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা

উক্যছাই মারমা মৃত্যুতে শোক নেমেছে রাঙ্গামাটি – বান্দরবানে

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ঐতিহ্যবাহী মানিকছড়ি মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী দিনব্যাপী ‘সত্যবুদ্ধ মেলা’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের পর থেকেই বৌদ্ধধর্মাবলম্বী পুণ্যার্থী ও দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো রাজবাড়ি প্রাঙ্গণ।

মং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মং সার্কেলের পঞ্চম মং রাজা মংপ্রু সাইন বাহাদুর খাগড়াছড়ির গুইমারা উপজেলার চাইংগুলিপাড়ার অরণ্যে এক প্রজার কুড়িয়ে পাওয়া একটি বুদ্ধমূর্তি মানিকছড়ির রাজ জেতবন বৌদ্ধবিহারে স্থাপন করেন। এরপর থেকে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমায় এ মেলার আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে ‘সত্যবুদ্ধ মেলা’ নামে পরিচিত।

আয়োজিত হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা বিহারে রক্ষিত বুদ্ধমূর্তির উদ্দেশ্যে পূজা-অর্চনা, মোমবাতি প্রজ্বালন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মেলাকে কেন্দ্র করে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরাও, যা পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত মং রাজার জ্যেষ্ঠ দৌহিত্র কুমার সুইচিংপ্রু সাইন বলেন, ‘সত্যবুদ্ধ মেলায় অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, ধর্ম ও ঐতিহ্যের প্রতি মানুষের এখনো অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে পুণ্যার্থীরা মেলা উপভোগের পাশাপাশি সত্যবুদ্ধকে প্রণাম ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।’
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে দিনব্যাপী চলবে এ মেলা।

রাজস্থলীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা

উক্যছাই মারমা মৃত্যুতে শোক নেমেছে রাঙ্গামাটি – বান্দরবানে

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের স্পেশাল ফুড সিস্টেম প্রোগ্রামের কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।

প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভৌগোলিক দূরত্ব, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সুফল ধরে রেখে ভবিষ্যতেও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের প্রতিবন্ধকতা দূর করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক নুরজামান, ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ফিল্ড কো-অর্ডিনেটর সাধন তঞ্চঙ্গ্যা, জগদীশ চাকমা, রক্সি তঞ্চঙ্গ্যা, মিমি মারমা, প্রমিতা তঞ্চঙ্গ্যা, বেবী তঞ্চঙ্গ্যা, মিথুইনু মারমা ও হলামেউ মারমাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং প্রকল্পের উপকারভোগীরা।

সভায় প্রত্যাশা করা হয়, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজস্থলীর প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

×