গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

এম এস শ্রাবণ মাহমুদঃ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, স্মরণিকা উৎসব ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম পেরিয়ে ৮ম বছরের সাহসী যাত্রা শুরু। সোমবার (১০ নভেম্বর) ‘২৫ খিঃ বেলা সাড়ে ১১ ঘটিকা সময় ঢাকার পল্টনে খানা বাসমতি হোটেল উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিটিএসএফ- এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি (সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা, বিটিএসএফ)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া (সম্পাদক, দৈনিক বঙ্গজননী)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক যুবরাজ যুবরাজ খান (চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ)। প্রধান বক্তা ছিলেন, মোহাম্মদ মনির হোসেন কাজী (সম্পাদক, বার্তা প্রবাহ ও উপদেষ্টা, বিটিএসএফ)। বিশেষ অতিথি মোঃ দেলোয়ার হোসেন শিকারী (সাবেক চেয়ারম্যান, ইদিলপুর ইউপি, শরীয়তপুর ও উপদেষ্টা, বিটিএসএফ), মোঃ শামছুল আলম (চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন ও উপদেষ্ট, বিটিএসএফ), মোঃ কামরুজ্জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), হাজী মোসলেম হোসেন সরদার (স্বত্বাধিকারী, সিয়াম ট্রেড ইন্টারন্যাশনাল ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদার (সভাপতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ও উপদেষ্টা, বিটিএসএক), মোঃ নাসিরুল ইসলাম নাসির (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ), মোঃ জহিরুল ইসলাম আকন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), মোঃ হারিসুর রহমান (ভাইস চেয়ারম্যান, বিটিএসএফ)। বিশেষ বক্তা ছিলেন, শরীফ মোঃ আব্দুল কাদের (সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশ ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ফজলুল হক মনি (স্বত্বাধিকারী, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ও উপদেষ্টা, বিটিএসএফ), বি এম মোস্তাফিজ মোস্তফা (স্বত্বাধিকারী, ভেদরগঞ্জ মা প্লাজা ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), কে.এম কামরুজ্জামান মিলন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ)।

শুভেচ্ছা বক্তা ছিলেন, এম,এ, গফুর মোল্লা (সিঃ ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ছানাউল্লাহ (অতিরিক্ত মহাসচিব, বিটিএসএফ), হামিদুল ইসলাম (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আতিকুর রহমান (যুগা মহাসচিব, বিটিএসএফ), মোঃ কুতুব উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ ফয়েজ আহমেদ (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শাহজালাল ভূঁইয়া সজিব (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আফজাল হোসেন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শওকত হোসেন মুকুল (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), স্বর্ণা আক্তার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), ইঞ্জিনিয়ার এনামুল হক রানা (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ) সহ বিটিএসএফ এর কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুনির চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজী সাকিব জামাল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মিঞা, যুগ্ম মহাসচিব এটিএম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোমেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দা রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক নিহারেন্দু চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রশিক্ষণ সম্পাদক আক্তার হোসেন কাজী, আপ্যায়ন ও কর্মসূচী সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুন নাহার জেনী, গণযোগাযোগ সম্পাদক নুর আলম মুন্না, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব আলী, সাংস্কৃতিক সম্পাদক রূপক চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রুবিনা শেখ, সমাজ কল্যাণ সম্পাদক মাফিদা চৌধুরী, সদস্য সাঈদ গাফফার, সদস্য সোহেল সরদার প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এ্যাড. মোঃ মনির হোসেন খান (উপদেষ্টা, বিটিএসএফ), ইসমাইল হোসেন স্বপন-ইতালী (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ জসীম উদ্দিন নিরব (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোহাম্মদ আহসান উল্যাহ-সৌদি (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ কবির হোসেন সরকার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ হেলাল উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), এস এম জহিরুল ইসলাম রাজু-বাহরাইন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), আব্দুল মোমিন-লন্ডন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), শরীফুল হোসাইন (কুমিল্লা বিভাগীয় সভাপতি, বিটিএসএফ) সহ বিটিএসএফ-এর সকল স্তরের নেতৃবৃন্দ।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিঘীনালায় ১৬ দিনের কর্মসূচি উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে উপজেলা সেমিনার কক্ষে এম পাওয়ারম্যান্ট প্রল্প ও তৃনমুল উন্নয়ন সংস্হার উদ্যোগে ১৬দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলার কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তৃনমুল উন্নয়ন সংস্হার ম্যানেজার শ্বশতী চাকমা, উপজেলার সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

×