গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরা’র চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন

কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরা’র চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় জন্য কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ১৫ অক্টোবর বুধবার বিকেল ৪ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য “।

এতে সঙ্গীত পরিবেশন করবেন, কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়া সারেগামাপা এর শিল্পী চট্টগ্রামের শুভ দাশ। এছাড়া চট্টগ্রামের নন্দিত কন্ঠ শিল্পী বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা, কন্ঠ শিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলামও সেদিন চ্যারিটি শো-তে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫ টায় কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে উপজেলা শিল্পকলা একাডেমির ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চ্যারিটি শো উদযাপন কমিটির আহবায়ক আনিছুর রহমান। এসময় উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতির ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন, একজন গুণী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। এই অঞ্চলে সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে ফনিন্দ্র লাল ত্রিপুরার অবদান অনস্বীকার্য। তিনি একজন মানবিক।

উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া, চ্যারিটি শো উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বেতার ও টিভি শিল্পী মো রফিক, সদস্য সচিব মংচাই মারমা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে চ্যারিটি শো এর পোস্টার এবং টিকিট উন্মোচন করা হয়।

প্রসঙ্গত: কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা। কাপ্তাই তৃণমূল পর্যায় হতে সঙ্গীত বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরে কাপ্তাইয়ে অসংখ্য সঙ্গীত শিল্পী তৈরি হয়েছে, আবার তাঁর কাছ থেকে সঙ্গীত শিক্ষা গ্রহন করে বাংলাদেশ টেলিভিশন এর জনপ্রিয় শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা নতুন কুঁড়িতে পুরস্কার অর্জন করেছেন অনেকে। এছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় মৌসুমী প্রতিযোগিতা সহ নানা প্রতিযোগিতায় তাঁর হাত ধরে কাপ্তাই উপজেলা হতে অনেক প্রতিভাবান শিল্পী পুরস্কার অর্জন করেছেন।

তিনি ২২টি বছর ধরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এর মতো গুরু দায়িত্ব পালন করেছেন। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় সকল জাতীয় দিবসে তাঁর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এক কথায় বলতে গেলে কাপ্তাইয়ের মা, মাটি ও মানুষের সাথে তাঁর সেই সম্পর্ক গড়ে উঠেছে, সেটা কখনো ভুলার মতো নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই মানুষটি গত মাস হতে কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরা’র চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরা’র চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিঘীনালায় ১৬ দিনের কর্মসূচি উদ্বোধন

কাপ্তাইয়ে ফনিন্দ্র লাল ত্রিপুরা’র চিকিৎসা সহায়তা উপলক্ষে সাংবাদিক সম্মেলন

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে উপজেলা সেমিনার কক্ষে এম পাওয়ারম্যান্ট প্রল্প ও তৃনমুল উন্নয়ন সংস্হার উদ্যোগে ১৬দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলার কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তৃনমুল উন্নয়ন সংস্হার ম্যানেজার শ্বশতী চাকমা, উপজেলার সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

×