গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই বিএনপি কর্মী বটন মল্লিক বহিষ্কার

কাপ্তাই বিএনপি কর্মী বটন মল্লিক বহিষ্কার

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাপ্তাই উপজেলা শাখার সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বটন মল্লিককে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বটন মল্লিক অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে কাপ্তাই  উপজেলা বিএনপি।

বহিষ্কারাদেশ ২৯ আগস্ট ২০২৫ সূত্র : কাপ্তাই/বিএনপি/০০৪/২০২৫, বলা হয়েছে : বটন মল্লিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে বহিষ্কার করা হলো।

তিনি দলের কোনো নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবেন না। একইসাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক বিষয়ে যোগাযোগ না করার নির্দেশ প্রদান করা হয়েছে। বহিষ্কারাদেশে বিএনপি কাপ্তাই উপজেলা শাখার সভাপতি, লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক, মোঃ ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মার্মা, এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবনের স্থান পরিদর্শন

কাপ্তাই বিএনপি কর্মী বটন মল্লিক বহিষ্কার

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত ভবনটি মংরাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশের জায়গায় নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।

মানিকছড়ি খালের পাড়ের সবুজ গাছপালা ঘেরা নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন এবং ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

কাপ্তাই বিএনপি কর্মী বটন মল্লিক বহিষ্কার

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।​‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এই সমাপনী সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও এফআইভিডিবি।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সিনিয়র ম্যানেজার সুশোভন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, তথ্য সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট মংবাথুই মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে যেসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ আসে, মাঠপর্যায়ে ঠিক সে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি দুর্গম পাহাড়ি এলাকার তীব্র সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের অর্জিত সুফল দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।​

সভায় বক্তারা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলার পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য (মেম্বার) গণমাধ্যমকর্মীসহ আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কাপ্তাই বিএনপি কর্মী বটন মল্লিক বহিষ্কার

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার অহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোরশেদ ভূঁইয়া মিঠুসহ অন্যান্যরা।

সভায় বক্তারা রামগড় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×