| ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট খুলে দেওয়া হয়েছে

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদে পানির চাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের ১৬টি স্পিলওয়ে ৩ ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

​কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হ্রদে পানির মাত্রা দ্রুত বাড়ায় গত শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় কর্তৃপক্ষ প্রথম দফায় ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয়। ওই সময় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নদীতে নির্গত হচ্ছিল। তবে পানির চাপ না কমায় ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়। শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে স্পিলওয়েগুলো ১ ফুট করে খুলে দিলে নির্গমনের পরিমাণ বেড়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক হয়। পরবর্তীতে রোববার (৩০ আগস্ট) ভোর ৭টায় গেটগুলোর উন্মুক্তকরণের মাত্রা বাড়িয়ে ২ ফুট এবং সকাল ১০টায় তা ৩ ফুট করা হয়।

​কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ১০৬ দশমিক ০২ ফুট মিন সি লেভেল (এমএসএল), যেখানে হ্রদের মোট ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

​এদিকে পানি নিয়ন্ত্রণে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও পূর্ণমাত্রায় সচল রাখা হয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে সবগুলো সচল রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। উল্লেখ্য, এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। ​হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির প্রবাহ বাড়লে বা কমলে স্পিলওয়ে গেট খোলার মাত্রা পরবর্তীতে সে অনুযায়ী সমন্বয় করা হবে।

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট খুলে দেওয়া হয়েছে

 

রুপম চাকমা, দিঘীনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে দীঘিনালা উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় দীঘিনালা উপজেলা একাদশ বনাম লংগদু একাদশ।

খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলাটি উপহার দেয়। শেষ পর্যন্ত দীঘিনালা উপজেলা একাদশকে ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লংগদু উপজেলা একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর মো: তোকির হোসেন পিএসসি।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লংগদু ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিত্রুম চাকমা, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাধন চাকমা ও ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।

এসময় দিঘীনালা জোনের মেজর মোঃ তৌকির হোসেন পিএসসি বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বাঘাইছড়িতে ২ লাখ ৯৭ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট খুলে দেওয়া হয়েছে

 

আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি ‘উইন’ (Win) ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট বিদেশি ‘উইন’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। প্রতি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট খুলে দেওয়া হয়েছে

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×