| ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা: পা বিচ্ছিন্ন হয়ে কাপ্তাইয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা: পা বিচ্ছিন্ন হয়ে কাপ্তাইয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় দ্রুতগামী লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসের তীব্র ধাক্কায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম শহর থেকে পরিবারের সঙ্গে ব্যক্তিগত কাজে দেখা করতে নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাসেল। কিন্তু পরিবারের সঙ্গে তার সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ আর হলো না। পথিমধ্যে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের ওই বাসটি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।​ একমাত্র তরতাজা যুবকের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো রাইখালী ইউনিয়নজুড়ে তথা শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে মাতম।​

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা: পা বিচ্ছিন্ন হয়ে কাপ্তাইয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা: পা বিচ্ছিন্ন হয়ে কাপ্তাইয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা: পা বিচ্ছিন্ন হয়ে কাপ্তাইয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×