দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনি উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত
রুপম চাকমা, দীঘিনালা:
“রূপালী মৎস্য, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে সফল মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—৪নং দীঘিনালা ইউনিয়নের হেডম্যানপাড়ার চিম চিম চাকমা, ১নং মেরুং ইউনিয়নের উত্তর রশিকনগরের মোঃ হাতেম আলী এবং ২নং বোয়ালখালী ইউনিয়নের পোমাং পাড়ার ঝিনু রায় পোমাং।

এছাড়া জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকেও পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন—দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ক্রিস্টিনা চাকমা ও সপ্তর্ষি বড়ুয়া নিশি এবং দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিতা চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরত কুমার ত্রিপুরা ও সাবেক প্রেসক্লাব সভাপতি সোহেল রানা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সফল মৎস্যচাষীদের স্বীকৃতি ও পুরস্কার প্রদান অন্যদেরও আধুনিক মাছ চাষে উৎসাহিত করবে।

| ২৫ সেপ্টেম্বর ২০২৬













